নজরবন্দি ব্যুরোঃ শনিবার সন্ধ্যায় কলকাতার সোনাগাছিতে ঘটলো হাড়হিম করা ঘটনা, গলার নলি কেটে খুন করা হয় এক যৌনকর্মীকে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সোনাগাছির ওই যৌনকর্মীকে খুন করা হয়েছে। কিন্তু কী কারণে এই খুন খতিয়ে দেখছে বটতলা থানার পুলিশ। জোট আরও অনেক রহস্য।
আরও পড়ুনঃ রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীদের বাড়ছে পেনশন, সিদ্ধান্ত নবান্নের
কলকাতার যৌনপল্লীতে শনিবার সন্ধ্যায় ঘটে গেল এক নারকীয় ঘটনা। গলার নলি কেটে এক যৌনকর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পাশাপাশি দেখা গিয়েছে ঘরের নানা জায়গায় রক্তের দাগ। খোলা আলমারি লণ্ডভণ্ড হয়ে রয়েছে। তবে কিছু খোয়া গেছে কিনা তা এখনও জানা যায়নি। আর ঘরেই পড়ে রয়েছে যৌনকর্মী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বটতলা থানার পুলিশ আসে।

ঠিক কী ঘটেছে সোনাগাছিতে? স্থানীয় সূত্রে খবর, সোনাগাছির ৯৯ নম্বর বিল্ডিংয়ে গলার নলি কাটা অবস্থায় উদ্ধার হয় যৌনকর্মীর দেহ। ঘরের আলমারি ভাঙা এবং লণ্ডভণ্ড হয়ে পড়ে ছিল। রক্তাক্ত যৌনকর্মীর দেহ পড়েছিল মাটিতে। প্রতিবেশীরা ওই মহিলাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন পুলিশে। ধারালো অস্ত্রের আঘাত রয়েছে ওই যৌনকর্মীর শরীরে।
পুলিশ সূত্রে খবর, মৃত যৌনকর্মীর (Sex Worker) নাম প্রার্থনা মুখোপাধ্যায়। এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘরের অবস্থা দেখে মনে করা হচ্ছে, কিছু খোঁজা হচ্ছিল। যাতে বাধা পেয়ে এই খুন। পরে লুটপাট হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
সোনাগাছিতে ঘটলো হাড়হিম করা ঘটনা, গলার নলি কেটে খুন করা হয় এক যৌনকর্মী

কী জিনিস খুঁজছিল, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছে, গতকাল একজন খদ্দের আসে তাঁর ঘরে। কিন্তু সেই খদ্দের কখন বেরিয়ে যায়, তা কেউ বলতে পারছেন না। পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে এই খদ্দেরের যোগ থাকতে পারে। পুলিশ ওই খদ্দেরের খোঁজ শুরু করেছে।



