Tapan Kandu: তপন কান্দু খুনে গ্রেফতার শার্প শ্যুটার, আরও তৎপর সিবিআই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঝালদার প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে গ্রেফতার আরও এক। ধৃত ব্যক্তির নাম জাবির আনসারি। তপন কান্দুকে খুনের দিনই সিসিটিভি ফুটেছে জাবির আনসারি বাইকে বসে থাকতে দেখা গিয়েছিল। সঙ্গে ছিলেন কলেবর সিং নামে এক ব্যক্তিও। অবশেষে সিবিআইয়ের হাতে ধরা পড়ল অপরাধী। তপন কান্দু খুনে গ্রেফতার শার্প শ্যুটার জাবির আনসারি ছিল বলে জানা গেছে।

আরও পড়ুনঃ Cattle Smuggling: এনামুল হক ঘনিষ্ট জেনারুল শেখ গ্রেফতার, ক্রমশ লম্বা হচ্ছে তালিকা

জাহ্লদার পুরসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়লাভ করেন তপন কান্দু। এরপরেই তাঁকে হত্যা করা হয়। যা নিয়ে শুরু হয় শাসক বিরোধী তরজা। অভিযোগের আঙুল ওঠে রাজ্যের শাসক দলের একাধিক নেতাদের বিরুদ্ধে। এর আগে ১৩ মার্চ তপন কান্দুর হত্যার ঘটনায় আশিক খান নামে একজনকে গ্রেফতার করা হয়।

ডাউনলোড

ঘটনার দিন একটি সিসিটিভি ফুটেজে কলেবর সিংয়ের সঙ্গে জাবির আনসারি দেখা মাত্রই সন্দেহ হয় সিবিআইয়ের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা মনে করছেন যিনি বাইকটি চালাচ্ছিলেন তিনিই শ্যুটার।ধৃত আশিক খানের বয়ানকে সামনে রেখেই জাবিরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

তপন কান্দু খুনে গ্রেফতার শার্প শ্যুটার, তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই 

তপন কান্দু খুনে গ্রেফতার শার্প শ্যুটার, তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই 
তপন কান্দু খুনে গ্রেফতার শার্প শ্যুটার, তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই 

এর আগে এই ঘটনায় গ্রেফতার হন দীপন, তপন কান্দুর দাদা নরেন কান্দু, ঝালদার ধূপ ব্যবসায়ী আশিক খান, হোটেল মালিক সত্যবান প্রামাণিক এবং ভাড়াটে খুনি যোগসূত্রে অভিযুক্ত কলেবর সিংহ। এরপর গতকাল ঝাড়খণ্ড থেকে আরও এই জাবির আনসারিকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন