Cattle Smuggling: এনামুল হক ঘনিষ্ট জেনারুল শেখ গ্রেফতার, ক্রমশ লম্বা হচ্ছে তালিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হক ঘনিষ্ট জেনারুল শেখ গ্রেফতার করল সিআইডি। শনিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার এলাকায় তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে সিআইডির আধিকারিকরা। সীমান্তের একাধিক এলাকায় গরু পাচারের অভিযোগ উঠেছে জেনারুলের বিরুদ্ধে। রবিবার আদালতে তোলা হবে তাঁকে।

আরও পড়ুনঃ Dilip Ghosh: তৃণমূলকে বস্তির পার্টি বললেন দিলীপ, অভিষেকের বিরুদ্ধে পাল্টা আক্রমণে বিজেপি

ইতিমধ্যেই গরু পাচার মামলায় একাধিক জনকে গ্রেফতার করেছে সিবিআই। এর মধ্যে অন্যতম অভিযুক্ত হল এনামুল শেখ। তাঁরই ঘনিষ্ঠ জেনারুল গরু পাচারের সঙ্গে সরাসরি যুক্ত বলে জানা গেছে। অভিযোগ, রাতের অন্ধকারে গরু পাচার করতে জেনারুল। যার সঙ্গে বিএসএফের যোগ রয়েছে বলে জানা গেছে। বিপুল টাকার বিনিময়ে বিএসএফের কাছ থেকে গরু পাচার হত বলে জানা গেছে।

এনামুল হক ঘনিষ্ট জেনারুল শেখ গ্রেফতার, বিএসএফের যোগ পাচ্ছে সিআইডি 
এনামুল হক ঘনিষ্ট জেনারুল শেখ গ্রেফতার, বিএসএফের যোগ পাচ্ছে সিআইডি

ইতিমধ্যেই গরু পাচার মামলায় শনিবার আবদুল বারিক ঘনিষ্ঠ সঞ্জয় মালিককে সাত দিনের হেফাজতে নিয়েছে সিআইডি। ২০১৯ সালে গরুপাচার মামলায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সিআইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক অপর্ণা চৌধুরী।

এনামুল হক ঘনিষ্ট জেনারুল শেখ গ্রেফতার, বিএসএফের যোগ পাচ্ছে সিআইডি 

এনামুল হক ঘনিষ্ট জেনারুল শেখ গ্রেফতার, বিএসএফের যোগ পাচ্ছে সিআইডি 
এনামুল হক ঘনিষ্ট জেনারুল শেখ গ্রেফতার, বিএসএফের যোগ পাচ্ছে সিআইডি

আবদুল বারিকের সঙ্গে বিএসএফের একাংশ ও ব্যবসায়ীরা যুক্ত বলে জানা গেছে। আবদুল ও সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করে জেনারুলের সম্পর্কে তথ্য মেলে। আগামী দিনে গরু পাচার মামলায় সিবিআইয়ের পাশাপাশি সিআইডির জালে আর কারা যুক্ত? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত