Dilip Ghosh: তৃণমূলকে বস্তির পার্টি বললেন দিলীপ, অভিষেকের বিরুদ্ধে পাল্টা আক্রমণে বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচার মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। ইডির প্রশ্নের মুখোমুখি হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সরাসরি তোপ দেগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘দেশের সবচেয়ে বড় পাপ্পু’ বলে সম্বোধন করেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।তৃণমূলকে বস্তির পার্টি বললেন দিলীপ,যা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।

আরও পড়ুনঃ চিটফান্ড কাণ্ডে তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই, চলছে তল্লাশি অভিযান

স্পষ্ট ভাষায় অভিষেকের বিরুদ্ধে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, বস্তির পার্টি বস্তির কালচার নিয়ে চলছে। দিলিপ ঘোষের কথায়, তৃণমূল কংগ্রেসের কোনও সংস্কৃতি নেই। তৃণমূল সাংসদ শিশির অধিকারী সম্পর্কেও তাঁর নিজের দলের নেতারা কুরুচিকর মন্তব্য করেছেন।

Dilip Ghosh: তৃণমূলকে বস্তির পার্টি বললেন দিলীপ, অভিষেকের বিরুদ্ধে পাল্টা আক্রমণে বিজেপি
Dilip Ghosh: তৃণমূলকে বস্তির পার্টি বললেন দিলীপ, অভিষেকের বিরুদ্ধে পাল্টা আক্রমণে বিজেপি

দিলীপ ঘোষের কথায়, আবার সংস্কৃতি বলে কী কিছু রয়েছে? দিলীপ ঘোষের কথায়, শিশিরবাবু আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বলিষ্ঠ রাজনীতিবিদদের একজন তৃণমূলেরই সাংসদ কংগ্রেস থেকে এসেছেন, তাদের বাপ ঠাকুরদাদার আগে থেকে রাজনীতি করছেন, তাঁর সমন্ধে কী ধরনের শব্দ প্রয়োগ করেছেন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে কী শব্দ প্রয়োগ করেন!

দিলীপ ঘোষের কথায়, ধরনের শব্দ প্রয়োগ করবেই। বস্তির পার্টি বস্তির কালচার নিয়ে চলে ওরা। বাইরে কিছু হতেই পারে না, যতই সর্বভারতীয় লিখুক, কুয়োর ব্যাঙ থাকবে ওরা। দিলীপ ঘোষের এই বক্তব্য ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি।

তৃণমূলকে বস্তির পার্টি বললেন দিলীপ, বাড়ছে রাজনৈতিক উত্তাপ 

তৃণমূলকে বস্তির পার্টি বললেন দিলীপ, বাড়ছে রাজনৈতিক উত্তাপ 
তৃণমূলকে বস্তির পার্টি বললেন দিলীপ, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

অভিষেকের বক্তব্য ছিল, বিরোধীশূন্য করার জন্য কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা চলছে। এবং এক্ষেত্রে তিনি বিভিন্ন রাজ্যের উদাহরণ টেনে এনেছেন। একইসঙ্গে কয়লা পাচারে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দুর অডিও ক্লিপ নিয়েও বিশেষ মন্তব্য করতে দেখা যায় অভিষেককে। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত