নজরবন্দি ব্যুরো: দুই শিশুকে অপহরণ করে খুন এবার বাগুইআটিতে। প্রথমে তাদের অপহরণ এবং তারপর তাদেরকে খুন করা হয় এমনটায় প্রাথমিক সুত্রে জানা যাচ্ছে। টানা ১৪দিন অপহরণের পর আজ বাগুইআটি সেই দুই শিশুর মৃত দেহ উদ্ধার হল বসিরহাটের মর্গ থেকে। এই ঘটনায় এখন ও পযন্ত গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। পরিবারের সুত্রে জানা যায়, বিকেলে বেড়াতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় তারা।
আরও পড়ুন: বিনয়ের আত্মীয়ের সঙ্গে কথা হয়েছে শুভেন্দুর, দাবি কুণালের
অপহৃত ২ কিশোরের নাম অভিষেক নস্কর ও অতনু দে। এবং তাদের বয়স ১৬ এবং ১৭ বছর। পুলিশ সুত্রে জানা যায়, তাদের মধ্যে ১ জনকে মোটরসাইকেল কিনে দেওয়ার নামে গাড়ি করে রাজারহাটে নিয়ে যান সত্যেন্দ্র চৌধুরী নামে এক যুবক। সঙ্গে ছিলেন অভিজিৎ বসু নামে আরেক যুবক। একটি মোটরসাইকেল শো রুমে গিয়ে দাম দর নিয়ে বিবাদ হয় তাদের মধ্যে।

এরপর ২ কিশোরকে ফের গাড়িতে তুলে বাসন্তী এক্সপ্রেসওয়ের দিকে রওনা দেয় ওই ২ যুবক। এর পর ২ কিশোরকে অপহরণ করেছে বলে বাড়িতে ফোন করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। জানা গেছে অপহৃত দুই কিশোরের বাবা কেন্দ্রীয় সরকারি কর্মচারী। ২৪ তারিখ অতনুর বাবা বাগুইআটি থানায় লিখিত অভিযোগ জানান। শুরু হয় তদন্ত। প্রথমেই গ্রেপ্তার করা হয় অভিজিৎ নামে এক যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিজিৎকে জেরা করতেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য।
দুই কিশোরের রহস্য মৃত্যু, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

সোমবার রাতে পুলিশ বাড়ির লোককে দেহ উদ্ধারের খবর দেয়। বসিরহাট পুলিশ মর্গে মৃতদের দেহ শনাক্ত করা হয়। গোটা রহস্য প্রকাশ্যে আনতে মূল অভিযুক্ত সত্যেন্দ্র খোঁজ করছে। দেহ সনাক্তকরণের প্রক্রিয়া শুরু করেছেন তদন্তকারীরা। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশে যথা সময়ে অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি৷ আর কেনই বা তাঁদের পরিবারের দু’জন সদস্যকে অপহরণ করা হল, কার শত্রুতা, কীসের সমস্যা, কিছুই বুঝতে পারছেন না পরিবারের লোকেরা৷



