নজরবন্দি ব্যুরোঃ মে মাসের ৩ তারিখ ভরত সন্ধ্যেবেলায় সুতপাকে ডেকে মেসের বাইরে এনেছিল প্রেমিক সুশান্ত। প্রথমে গুলি এবং পরে খুন নিশ্চিত করতে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করেছিল সে। হাসপাতালে মৃত্যু হয়েছিল সুতপার। সেই ঘটনায় আজ চার্জশিট পেশ করলেন তদন্তকারী অফিসার।
আরও পড়ুনঃ Coal Smuggling: কয়লাকাণ্ডে গ্রেফতার আরও এক ইসিএল কর্তা, উঠে এল বিস্ফোরক তথ্য
ঘটনার ৭৫ দিন পর বহরমপুর আদালতে জমা পড়ল চার্জশিট। এদিন প্রায় ৪০০ পাতার চার্জশিট জমা পড়ল বহরমপুর সিজেএম আদালতে। সেখানে স্পষ্ট করে লেখা সুতপাকে গুলি করে কুপিয়ে খুন করেছিল সুশান্ত।

উল্লেখ্য,মালদহের ইংরেজবাজার এলাকার বাসিন্দা সুতপা। বহরমপুর গার্লস কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। থাকতেন বহরমপুরের ক্যাতায়নী এলাকার একটি মেসে। জানা গিয়েছে, সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল সুশান্তের সঙ্গে। এমনকি সুশান্তকে অপছন্দ করত বলেও জানিয়েছিল সে।
সুতপাকে গুলি করে কুপিয়ে খুন করেছিল সুশান্ত, ৪০০ পাতার চার্জশিট জমা পড়ল

জানা যায়, ঘটনার আগে বহরমপুরের গোরাবাজার এলাকায় একটি মেসে ছিল সুশান্ত। ছাত্র পরিচয়ে ৩ মাস থাকার জন্য ঘর ভাড়া নিয়েছিল সে। সুতপাকে হত্যার পর গা ঢাকা দিয়েছিল। কিন্তু রাতেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। এখন পুলিশের হেফাজতে রয়েছে সুশান্ত।



