Coal Smuggling: কয়লাকাণ্ডে গ্রেফতার আরও এক ইসিএল কর্তা, উঠে এল বিস্ফোরক তথ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লাকাণ্ডে গ্রেফতার আরও এক ইসিএল কর্তা, কয়লা মাফিয়াদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতার করা হয়েছে ইসিএলে প্রাক্তন জিএম সুভাষ মুখ্যোপাধ্যায়কে। এই নিয়ে কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের জালে ইসিএলে ৮ প্রাক্তন ও বর্তমান আধিকারিকরা।

আরও পড়ুনঃ TET: আসল দুর্নীতিকে আড়াল করা হচ্ছে, আদালতকে জানালেন বিকাশ ভট্টাচার্য

কয়লাকাণ্ডে তদন্তে নেমেই একাধিক প্রভাবশালী নেতাদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার সিবিআইয়ের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সিবিআইসূত্রে খবর, ধৃত ইসিএলের সাত কর্তা গত ৭ বছরে ৮ কোটি টাকা নিয়েছে। ইসিএল কর্তাদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পেরেছে কয়লা পাচারের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার কাছ থেকে টাকা পেত ইসিএল কর্তারা।

কয়লাকাণ্ডে গ্রেফতার আরও এক ইসিএল কর্তা, গতি বাড়াতে চায় সিবিআই 
কয়লাকাণ্ডে গ্রেফতার আরও এক ইসিএল কর্তা, গতি বাড়াতে চায় সিবিআই 

উল্লেখ্য, কয়লাকাণ্ডে সিবিআই গ্রেফতার করেছে ইসিএলের ৪ বর্তমান-প্রাক্তন জিএম, একজন ম্যানেজার, ২ কর্মী-সহ ৭জনকে। সিবিআই সূত্রে খবর, মূলত পুরুলিয়া, বাঁকুড়া, দূর্গাপুর এবং আসানসোল থেকেই কয়লা পাচার হত। সিবিআই সূত্রে খবর, পদ অনুযায়ী টাকা পেতেন ইসিএলের কর্তারা। লালার থেকে পাওয়া টাকায় তাঁরা বেনামি সম্পত্তি কিনে রাখতেন। এই সম্পত্তির হদিশ পেতেই ইসিএল্ কররাতদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।

কয়লাকাণ্ডে গ্রেফতার আরও এক ইসিএল কর্তা, গতি বাড়াতে চায় সিবিআই 

কয়লাকাণ্ডে গ্রেফতার আরও এক ইসিএল কর্তা, গতি বাড়াতে চায় সিবিআই 
কয়লাকাণ্ডে গ্রেফতার আরও এক ইসিএল কর্তা, গতি বাড়াতে চায় সিবিআই 

একইসঙ্গে এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত? সেটাও জানতে চায় সিবিআই। কারণ, কয়লা পাচার মামলায় ইতিমধ্যেই একাধিক প্রভাবশালী নেতাদের নাম জড়িয়েছে বারবার ইডির জেরার মুখে পড়তে হয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার নতুন করে ইসিএল কর্তাদের নাম জড়াতেই তদন্তে গতি বাড়াল সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন