কেন্দ্রের অর্ডিন্যান্স জারি করার বিরোধিতায় সমর্থন নিতে উদ্ধব ঠাকরের পাশাপাশি এনসিপি সভাপতি শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করতে পারেন আপ সুপ্রিমো। গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা সফরে এসেছিলেন কেজরিওয়াল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক সারেন তিনি। বৈঠক শেষে একসঙ্গে সাংবাদিক সম্মেলন করেন তাঁরা। সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হন দিল্লির মুখ্যমন্ত্রী।
ভয়াবহ দুর্ঘটনায় কবলে ‘দ্য কেরালা স্টোরি’র অভিনেত্রী ও পরিচালক। দুর্ঘটনায় গুরুতর আহত হলেন অভিনেত্রী আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন। ইতিমধ্যেই তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে তাঁরা সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে।
মুম্বই সফরে এসে শরদ পাওয়ারের সঙ্গে দেখা করতে পারেন নীতীশ কুমার। এনিয়ে এনসিপি সভাপতি বলেছিলেন, "আমরা অবশ্যই দেখা করব যদিও আমার কাছে সমস্ত তথ্য নেই। আমাদের মূল উদ্দেশ্য বিজেপি সরকারের বিকল্প নিয়ে আসা।” তিনি আরও বলেন, “মমতা হোক বা নীতীশ সকলেরই একই উদ্দেশ্য। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”
শুরু হয় ‘সাগর রত্ন’ রেস্তরাঁর পথচলা, বর্তমানে উত্তর ভারতে জয়রাম রেস্তরাঁর ৫০টিরও বেশি এবং বিশ্ব জুড়ে এই রেস্তরাঁর ১০০টিরও বেশি শাখা রয়েছে। বর্তমানে জয়রামের আয় ৩০০ কোটি ছাড়িয়ে।
মুম্বাইয়ের রাস্তায় দাঁড়িয়ে লাইভ করছিলেন দক্ষিণ কোরিয়ার এক তরুণী ইউটিউবার। আর তখনই তাঁর হাত ধরে টানেন এক যুবক। এবং শুধু তাই নয় তাঁকে বাইকে ওঠারও প্রস্তাব দেন। এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।