Mumbai-এর রাস্তায় কোরিয়ান তরুণীকে যৌন হেনস্তা, ভাইরাল ভিডিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুম্বাইয়ের রাস্তায় দাঁড়িয়ে লাইভ করছিলেন দক্ষিণ কোরিয়ার এক তরুণী  ইউটিউবার। আর তখনই তাঁর হাত ধরে টানেন এক যুবক। এবং শুধু তাই নয় তাঁকে বাইকে ওঠারও প্রস্তাব দেন। এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর এই ঘটনার জেরে এখনও পর্যন্ত ২জনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুনঃ তৃণমূলের স্যোশাল মিডিয়ার ইনচার্জ দেবাংশু, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তৃণমূলের!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, সন্ধ্যেবেলায় মুম্বাইয়ের রাস্তায় এক  তরুণীর হাত ধরে টানাটানি করে এক যুবক। কখনও ওই তরুণীকে জড়িয়ে ধরতে আবার কখনও চুমু খাওয়ার চেষ্টা করে ঐ যুবক। কিন্তু ওই তরুণী বুদ্ধি করে সব কিছু এড়িয়ে যান।

Mumbai-এর রাস্তায় কোরিয়ান তরুণীকে যৌন হেনস্তা, ভাইরাল ভিডিও
Mumbai-এর রাস্তায় কোরিয়ান তরুণীকে যৌন হেনস্তা, ভাইরাল ভিডিও

বাড়ি ফিরে পুরো ঘটনার ভিডিয়ো টুইটারে আপলোড করে ওই তরুণী লেখেন,”গত রাতে ভিডিয়ো শুট করার সময় এক জন আমাকে হয়রানি করতে শুরু করেন। ওঁর সঙ্গে এক জন বন্ধুও ছিলেন। আমি বেশি কথা না বলে চলে যাওয়ার আপ্রাণ চেষ্টা করলে ওঁরা আমাকে বিরক্ত করতে থাকেন। এখানে এসে আমার এক তিক্ত অভিজ্ঞতা হয়েছে।“

Mumbai-এর রাস্তায় কোরিয়ান তরুণীকে যৌন হেনস্তা, গ্রেফতার ২জন  

viral 1অন্যদিকে এই ঘটনাটি পুরো লাইভ স্ত্রিমিং চলছিল। তাই ভার্চুয়ালিভাবে সকলেই পুরোপুরি দেখতে পারেন। এই ভিডিও দেখে দুই যুবককে চিহ্নিত করা হয়। তরুণী ইউটিউবারকে হেনস্তার অভিযোগে ওই দু’জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ এবং তাদের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলাও করেন পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন