নজরবন্দি ব্যুরোঃ যুব তৃণমূলের নয়া কমিটিতে ঠাঁই হয়নি তৃণমূলের অন্যতম জনপ্রিয় নেতা দেবাংশু ভট্টাচার্যের। যা নিয়ে রাজনৈতিক মহলে চুড়ান্ত আলোড়ন পড়ে গিয়েছিল। এমনকি গতকাল দেবাংশুর ফেসবুক পোস্ট রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে। এরই মধ্যে দেবাংশুকে নয়া পদ দেওয়া হল তৃণমূলের তরফে। এবার তৃণমূলের স্যোশাল মিডিয়ার ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।


তৃণমূলের তরফে প্রেস বিবৃতি দিয়ে বলা হয়েছে, রাজ্যের আইটি ও স্যোশাল মিডিয়ার ইনচার্জ করা হচ্ছে। আগামী দিনে ব্লক স্তর এবং বুথ স্তরে এবিষয়ে জোর দিতে চলেছে তৃণমূল। সেই দায়িত্ব দেবাংশুর কাঁধে তুলে দিতে চায় ঘাসফুল শিবির। তৃণমূলের তরফে এই পদ নতুন করে তৈরি করা হয়েছে।

এর আগে ২০২০ সাল থেকে যুব তৃণমূলের রাজ্য সম্পাদক পদে ছিলেন দেবাংশু ভট্টাচার্য। সেই সময় রাজ্যের যুব তৃণমূলের সভাপতি পদে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসেন। স্বাভাবিকভাবেই তৃণমূলে গুরুত্ব বাড়ে দেবাংশুর।


গত বিধানসভা নির্বাচনে তরুণ মুখেদের সঙ্গে দেবাংশু ভট্টাচার্যের নাম নিয়েও রাজ্য রাজনীতিতে চর্চা হয়েছিল। টিকিট না পাওয়ায় দেবাংশুকে কটাক্ষ করতে শুরু করেন বিরোধী দলগুলি। তাঁর ‘খেল হবে’ স্লোগান রাজ্য সহ জাতীয় রাজনীতিতে তৃণমূলকে আলোচনার নিউক্লিয়াসে এনে দিয়েছিল। এখন আবার যুব তৃণমূলে তাঁকে জায়গা না দেওয়ার পরে তাঁকে নিয়ে স্যোশাল মিডিয়া কার্যত তোলপাড়। এরই মধ্যে দেবাংশুকে নতুন পদে নিয়ে আসার পর সেই জল্পনার অবসান হবে?
তৃণমূলের স্যোশাল মিডিয়ার ইনচার্জ দেবাংশু, বিশেষ পদ দিল ঘাসফুল

তৃণমূল সূত্রে খবর, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজের বার্তা দেন শীর্ষ নেতৃত্ব। গোষ্ঠী কোন্দলের এই আঁচ রাজ্য নেতৃত্বের মধ্যেও না দেখা দেয় সেজন্যই সতর্ক থেকে বিশেষ পদক্ষেপ নিল ঘাসফুল শিবির।







