রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই মুহূর্তে সাদা বলের ফরম্যাটে খেলার প্রস্তুতি নিয়ে ব্যস্ত। আগামী ইংল্যান্ড সিরিজের জন্য তারা নিজেদের প্রস্তুত করতে চান, তবে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের এই সিদ্ধান্তে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে।
আবেদনকারীদের দীর্ঘক্ষণ খাবার ও পানীয় ছাড়া অপেক্ষা করতে হয়েছে এবং অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এই কাজের জন্য বেতন ২০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা মাসিক, তবে ওভারটাইম ভাতার সাথে বেশিরভাগই ৩০,০০০ টাকার এর বেশি উপার্জন করেন।
'ইন্ডিয়া' জোটের দুই সঙ্গী উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। দেখা করার কথা রয়েছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গেও। সূত্রের খবর, বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে মমতার রাজনৈতিক কর্মসূচি শেষ হবে। এরপর সন্ধ্যেবেলা অনন্ত অম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
সব মিলিয়ে এই যাত্রা কংগ্রেসের রাজনৈতিক এজেন্ডা (political agenda) তুলে ধরারও যাত্রা বলা যেতে পারে। কার গত বার ভারত জোড়ো যাত্রা তে রাজনৈতিক ভাবে লাভের মুখ দেখেছিল কংগ্রেস বলে মনে করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর এবার সেই একই ফলের আশায় ফের এই যাত্রা বলে মনে করা হচ্ছে।
আগামী মাসের শুরুতেই আয়োজিত হতে চলেছে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলতি বছরে রয়েছে একটি বড় চমক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সলমন খান। তবে আসতে পারছেন না অমিতাভ বচ্চন ও শাহরুখ খান।
প্রতি বছরের মতো এ বছরও দিল্লিতে ব্যাপক বায়ুদূষণের কারণে বাড়ির বাইরে বের হলেই চোখ-নাক-গলা জ্বালা, শ্বাসকষ্ট, হাঁপানির মতো সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।