মুম্বইয়ে মমতাকে উষ্ণ অভ্যর্থনা মুকেশের, সন্ধ্যেতে অম্বানি-পুত্রের বিয়েতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

আরব-পাড়ে 'ইন্ডিয়া' জোটের দুই সঙ্গী উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। দেখা করার কথা রয়েছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গেও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বৃহস্পতিবার দুপুরে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, রিলায়েন্স কর্তা মুকেশ অম্বানি মমতাকে তাঁর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানির বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছেন। আজ, শুক্রবার সন্ধ্যেবেলা সেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তার আগেই মমতার সঙ্গে দেখা হল মুকেশ অম্বানির। গলায় উত্তরীয় পরিয়ে তিনি স্বাগত জানালেন বাংলার মুখ্যমন্ত্রীকে। মমতাও ফুলের স্তবক দিয়ে ধন্যবাদ জানান।

শুধুমাত্র মুকেশ অম্বানির ছেলের বিয়েতে যোগ দিতেই কলকাতা থেকে এতদূর ছুটে আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছে রাজনৈতিক কর্মসূচিও। আজ বিকেলে প্রথমে ‘ইন্ডিয়া’ জোটের দুই সঙ্গী উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। দেখা করার কথা রয়েছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গেও। সূত্রের খবর, বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে মমতার রাজনৈতিক কর্মসূচি শেষ হবে। এরপর সন্ধ্যেবেলা অনন্ত অম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

মুম্বইয়ে মমতাকে উষ্ণ অভ্যর্থনা মুকেশের, সন্ধ্যেতে অম্বানি-পুত্রের বিয়েতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী
অনন্ত অম্বানি-রাধিকা মার্চেন্ট

মুম্বইয়ে মমতাকে উষ্ণ অভ্যর্থনা মুকেশের, সন্ধ্যেতে অম্বানি-পুত্রের বিয়েতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

মুম্বই নেমেই মমতা চলে যান মুকেশ অম্বানির সঙ্গে দেখা করতে। ছেলের বিয়ের হাজারও ব্যস্ততা সামলেও বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান রিলায়েন্স কর্তা। মমতার আগমনে অত্যন্ত খুশি মুকেশ। দু’জনের মধ্যে কুশল বিনিময় হয়। মমতা বিয়ের সমস্ত কাজ-কর্ম ঠিকঠাক চলছে কিনা সে ব্যাপারে খোঁজ নেন। অনন্ত-রাধিকার বিয়েতে এক ঝাঁক তারকা উপস্থিত থাকবেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন