Rahul Gandhi: লক্ষ্য লোকসভা ভোট, এবার ১৪ জানুয়ারি থেকে রাহুলের “ভারত ন্যায় যাত্রা”

প্রায় ৬ হাজার দুই শো কিলোমিটার দীর্ঘ হবে এই যাত্রা পথ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২৪ এর লোকসভা ভোটের কথা মাথায় রেখে এবার রাজপথে নামতে চলেছে কংগ্রেস। আগামী ১৪ জানুরায়রি থেকে শুরু হতে চলেছে “ভারত ন্যায় যাত্রা” (Bharat Nyaya Yatra)। যার প্রথান মুখ রাহুল গান্ধী। গতবারের ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় ভাগ এটি। এবার এই যাত্রা মূলত হবে বাসে করে। তবে পায়ে হেঁটেও হবে জন সংযোগ। কোথা থেকে শুরু হবে এই যাত্রা।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২২ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

লক্ষ্য লোকসভা ভোট, এবার ১৪ জানুয়ারি থেকে রাহুলের “ভারত ন্যায় যাত্রা”
লক্ষ্য লোকসভা ভোট, এবার ১৪ জানুয়ারি থেকে রাহুলের “ভারত ন্যায় যাত্রা”

কংগ্রেস (Congress) সূত্রে জানা গিয়েছে মণিপুর (Manipur) থেবে শুরু হবে এই যাত্রা। এরপর নাগাল্যান্ড,আসাম, মেঘালয়, পশ্চিম বঙ্গ,ঝারখন্ড, ওড়িশা, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাটে হয়ে মহারাস্ট্রের মুম্বাই (Mumbai) তে শেষ হবে এই যাত্রা। প্রায় ৬ হাজার দুই শো কিলোমিটার দীর্ঘ হবে এই যাত্রা পথ।

rahul2

এবারের এই যাত্রার প্রধান লক্ষ্য কী? কংগ্রেস সূত্রে খবর সামাজিক, রাজনৈতিক ও আর্থিক ন্যায়ের লক্ষেই এই যাত্রা। লোকতন্ত্র ও সংবিধানকে বাঁচানোর উদ্দেশে এই যাত্রা। গোটা দেশে কোটি কোটি মানুষ গরিবি সিমার মধ্যে বাস করছেন তাঁদের সামনে উজ্জল ভবিষ্যতের কথা তুলে ধরতে এই যাত্রা।

লক্ষ্য লোকসভা ভোট, এবার ১৪ জানুয়ারি থেকে রাহুলের “ভারত ন্যায় যাত্রা”

লক্ষ্য লোকসভা ভোট, এবার ১৪ জানুয়ারি থেকে রাহুলের “ভারত ন্যায় যাত্রা”
লক্ষ্য লোকসভা ভোট, এবার ১৪ জানুয়ারি থেকে রাহুলের “ভারত ন্যায় যাত্রা”

সব মিলিয়ে এই যাত্রা কংগ্রেসের রাজনৈতিক এজেন্ডা (political agenda) তুলে ধরারও যাত্রা বলা যেতে পারে। কার গত বার ভারত জোড়ো যাত্রা তে রাজনৈতিক ভাবে লাভের মুখ দেখেছিল কংগ্রেস বলে মনে করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর এবার সেই একই ফলের আশায় ফের এই যাত্রা বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর