নজরবন্দি ব্যুরো: গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ২২ ডিসেম্বর, শুক্রবার। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের ৩৫৬ তম দিন। অধিবর্ষ হলে তা বেড়ে দাঁড়ায় ৩৫৭ তম দিন। বছর শেষ হতে আরও ৯ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (Take a look On This Day) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২১ ডিসেম্বর, একনজরে আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী
জন্ম
১৯৮৩- মিস ইউনিভার্স ২০০৪ জেনিফার হকিংস।
১৮৮৭- প্রতিভাবান ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজন।
১৮৫৭- বাঙালি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং লেখক সুন্দরীমোহন দাস।
১৮৫৩- ঊনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী সারদা দেবী।



মৃত্যু
১৯৯৫- কমিউনিস্ট নেতা আবদুল হক।
১৯৮৯- নোবেলজয়ী আইরিশ সাহিত্যিক স্যামুয়েল বেকিট।
১৯৫৮- ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী তারকনাথ দাস।
১৭৯৭- কলকাতার শোভাবাজার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ও কলকাতায় প্রথম দুর্গাপূজার সূচনাকারী রাজা নবকৃষ্ণ দেব।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২২ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

ঘটনাবলী
১৯৯৩- দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিলোপ করে নতুন সংবিধান অনুমোদন।
১৯৮৬- সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কার হয়।
১৯৭১- বাংলাদেশের মন্ত্রী পরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত হয় এবং তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী হন।
১৯৭১- বাংলাদেশ গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৯৪৪- আজকের দিনে ভিয়েতনাম পিপলস পার্টি প্রতিষ্ঠিত হয়।
১৯৩৯- জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় ১২৫ জনের মৃত্যু হয়।
১৮৫১- ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।







