ছুটির দিনে আচমকা পরপর বিস্ফোরণে সকাল সকালই কেঁপে উঠেছিল কেরলের কোচি। আচমকা এই বিস্ফোরণের ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। তবে এই ঘটনার পিছনে কোনও জঙ্গি যোগ আছে কি না, সেই সব দিক খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু হঠাৎ ধর্মীয় অনুষ্ঠানে এমন বিস্ফোরণের ঘটনার জেরে রাজধানী দিল্লি ও বাণিজ্যনগরী মুম্বইয়ের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হল।
ইন্ডিয়া জোটের বৈঠকে প্রবেশ করার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, দেশের ভালোর জন্য এই লড়াই। বৃহস্পতিবার একটি ঘরোয়া বৈঠকের পর আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে মুম্বইয়ের একটি হোটেলে বৈঠকে বসতে চলেছেন 'ইন্ডিয়া' জোটের সমস্ত নেতানেত্রীরা। সেই উপলক্ষ্যেই বুধবার আরব নগরী যান মমতা। আজ বৈঠকে প্রবেশের আগে এই সামান্য কথাটুকুই বলে ভিতরে চলে যান বাংলার মুখ্যমন্ত্রী।
'ইন্ডিয়া' জোটের তৃতীয় বৈঠকে যোগ দিতে বুধবারই মুম্বই পাড়ি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকের দিনটি ভোলেননি। আজ অর্থাৎ, রাখি পূর্ণিমা। আর তাই অমিতাভ বচ্চনের বাড়ি 'জলসা'য় গিয়ে তাঁকে রাখি পরালেন 'দিদি' মমতা। একই সঙ্গে তিনি অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেবার ইচ্ছাপ্রকাশ করলেন।
গত মঙ্গলবার কলকাতা সফরে এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। নবান্নে অরবিন্দ কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা ছিল তুঙ্গে। বৈঠক শেষে কেজরিওয়ালকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মমতা। সেখানেই তিনি বলেন, “একমাত্র সুপ্রিম কোর্ট পারে দেশকে বাঁচাতে।’ পাশাপাশি সকল বিরোধী দলগুলিকে একসঙ্গে কাজ করার আবেদন জানান তিনি।