বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ED-র নজর পড়তেই অসুস্থ রণবীর! একাই পৌঁছে গেলেন ক্লিনিকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দুর্নীতির কোপ থেকে বাদ যায়নি বিনোদন জগতও। নাম জড়িয়েছে বড় বড় অভিনেতা-অভিনেত্রীর। এমনকি মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে অর্থাৎ অনলাইন গেমিং কাণ্ডে ঋষিপুত্রকে ডেকে পাঠিয়েছে ইডি। আর ইডির নজর পড়তেই অসুস্থ হয়ে পড়লেন বলিউড অভিনেতা রণবীর কাপুর? জানা যাচ্ছে, শনিবার একাই মুম্বইয়ের একটা ক্লিনিকের বাইরে দেখা গেল রণবীর কাপুরকে।

আরও পড়ুন: ফের রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল, দার্জিলিংয়ে বোসের কনভয় ঘিরে বিক্ষোভ

একদিকে, ইডি তলবে স্বাভাবিকভাবেই দুঃশ্চিন্তায় পড়েছেন অভিনেতা। চোখেমুখেও স্পষ্ট বোঝা যাচ্ছে অসুস্থতার ছাপ। আর এই পরিস্থিতিতে শনিবার একাই মুম্বাইয়ের একটা ক্লিনিকের বাইরে দেখা গেল রণবীর কাপুরকে। সম্প্রতি অভিনেতার ভিডিও টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতার পরনে লাল টি শার্ট। পিঠে লেখা- ‘So low’। আর চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। এমনকি, ছবি কিংবা ভিডিও রেকর্ড করা দেখেই বিরক্ত হচ্ছেন তিনি।

বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ED-র নজর পড়তেই অসুস্থ রণবীর, শনিবার একাই পৌঁছে গেলেন মুম্বইয়ের ক্লিনিকে
বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ED-র নজর পড়তেই অসুস্থ রণবীর, শনিবার একাই পৌঁছে গেলেন মুম্বইয়ের ক্লিনিকে

প্রসঙ্গত, চলতি সপ্তাহের বুধবারই মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে রণবীর কাপুরকে তলব করেছে ইডি। গতকাল অর্থাৎ শুক্রবার ছত্তিশগড়ের রায়পুর ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল রণবীরের। কিন্তু এর মাঝেই ইডির কাছে দুসপ্তাহের সময় চেয়েছেন অভিনেতা। তবে এই মামলায় ইডি সূত্রে দাবি, অভিনেতা হয়ত এই অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারির সঙ্গে সরাসরি যুক্ত নন। তাঁকে অভিযুক্ত হিসেবে নয়, বরং ওই সংস্থা থেকে যে টাকা তিনি পেয়েছেন, সেই টাকার উৎস সম্পর্কে অভিনেতআর কতটা ধারণা রয়েছে, কিংবা ওই সংস্থার আর্থিক লেনদেন সম্পর্কে সমস্ত তথ্য জানতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে।”

বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ED-র নজর পড়তেই অসুস্থ রণবীর, শনিবার একাই পৌঁছে গেলেন মুম্বইয়ের ক্লিনিকে

তবে ইডির তলবে কিছুটা হলেও দুশ্চিন্তায় পড়েছেন ঋষিপুত্র। তা বোঝাই যাচ্ছে সম্প্রতি তাঁর ভাইরাল হওয়া ভিডিও দেখে। শনিবার ভিডিওতে দেখা যাচ্ছে, ডাক্তারের চেম্বারের বাইরে চিন্তিত মুখেই হাজির হয়েছেন অভিনেতা রণবীর কাপুর। আর অভিনেতার সেই ভিডিও দেখেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছেন। সকল অনুরাগীদের মনে এখন একটাই কৌতূহল, তাহলে কি সত্যিই অসুস্থ অভিনেতা?

বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ED-র নজর পড়তেই অসুস্থ রণবীর, শনিবার একাই পৌঁছে গেলেন মুম্বইয়ের ক্লিনিকে

বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ED-র নজর পড়তেই অসুস্থ রণবীর, শনিবার একাই পৌঁছে গেলেন মুম্বইয়ের ক্লিনিকে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত