Mamata-Amitabh: অমিতাভের ‘জলসা’য় গিয়ে রাখি পরালেন মমতা, বিগবিকে ভারতরত্ন দিতে চান ‘দিদি’?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠকে যোগ দিতে বুধবারই মুম্বই পাড়ি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকের দিনটি ভোলেননি। আজ অর্থাৎ, রাখি পূর্ণিমা। আর তাই অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় গিয়ে তাঁকে রাখি পরালেন ‘দিদি’ মমতা। একই সঙ্গে তিনি অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেবার ইচ্ছাপ্রকাশ করলেন।

আরও পড়ুন: যাদবপুরকাণ্ডে ৩ জনের জামিন, তবে ২ জন থাকবেন জেল হেফাজতেই, ব্যাপারটা কী?

অমিতাভ বচ্চনের বাড়ির ‘জলসা’য় গিয়ে বেশ খানিকক্ষণ সময় কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও আগে থেকেই ঠিক ছিল মুম্বই গিয়ে বচ্চন পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। আর সেই পরিকল্পনা মতোই আজ অমিতাভ ও অভিষেককে রাখি পরালেন মমতা। উপস্থিত ছিলেন জয়া বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং অমিতাভ-নাতনি আরাধ্যাও।

অমিতাভের 'জলসা'য় গিয়ে রাখি পরালেন মমতা, বিগবিকে ভারতরত্ন দিতে চান 'দিদি'?

মুম্বই পৌঁছানোর পর বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে আসেন উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। এরপর আসেন অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য়। সেখানে ছিলেন এক ঘন্টারও বেশি সময়। এরপর মমতা বাইরে বেরোন এবং সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তখনই মমতা বলেন, “আমরা যদি ক্ষমতায় থাকতাম তাহলে অনেক আগেই অমিতাভকে ভারতরত্ন দিয়ে দিতাম। কারণ উনি দেশের রত্ন। এই সম্মান পাওয়ার যোগ্য দাবিদার।”

অমিতাভের 'জলসা'য় গিয়ে রাখি পরালেন মমতা, বিগবিকে ভারতরত্ন দিতে চান 'দিদি'?

সূত্রের খবর, বচ্চন পরিবারকে পুজোর সময় কলকাতায় আসতে আমন্ত্রণও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে নিয়মিতভাবে দেখা যায় অমিতাভ বচ্চনকে। তবে বিগবি পুজোয় কলকাতায় আসছেন কিনা বা রেড রোডের কার্নিভালে যোগ দেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

অমিতাভের ‘জলসা’য় গিয়ে রাখি পরালেন মমতা, বিগবিকে ভারতরত্ন দিতে চান ‘দিদি’?

অন্যদিকে, বৃহস্পতি ও শুক্রবার মুম্বইয়ে বিরোধী জোটের তৃতীয় বৈঠক বসছে। সেই বৈঠকের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিলেন যে, তিনি আপাতত প্রধানমন্ত্রীর দাবিদার কে হবে তা নিয়ে কিছু ভাবছেন না। আজ তৃণমূলনেত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর চেহারা হবে ইন্ডিয়ার চেহারার মতোই!”

অমিতাভের 'জলসা'য় গিয়ে রাখি পরালেন মমতা, বিগবিকে ভারতরত্ন দিতে চান 'দিদি'?
অমিতাভের ‘জলসা’য় গিয়ে রাখি পরালেন মমতা, বিগবিকে ভারতরত্ন দিতে চান ‘দিদি’?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত