শ্রদ্ধাকাণ্ডের ছায়া মুম্বইয়ে! Live-in Partner-কে খুনের পর দেহ কেটে লুকিয়ে রাখার অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার মুম্বইয়ে! লিভ-ইন পার্টনারকে খুন! শুধু তাই নয়, খুনের পর প্রেমিকার দেহ কেটে ফ্ল্যাটে লুকিয়ে রাখার অভিযোগ উঠল ৫৬ বছরের এক প্রৌঢ়ের বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মীরা রোডে। অবশেষে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই প্রৌঢ়কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন: Abhishek Banerjee: প্রধানমন্ত্রী মোদির কবচ ইস্যুতে আক্রমণ শানালেন অভিষেক

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ৫৬ বছরের প্রৌঢ়ের নাম মনোজ সাহানি। অভিযুক্তের সঙ্গে তাঁর লিভ-ইন পার্টনার ৩৬ বছর বয়সি সরস্বতী বৈদ্য দীর্ঘ দিন ধরে একসঙ্গে রয়েছেন। বিগত ৩ বছর তাঁরা মুম্বইয়ের মীরা রোডের গঙ্গানগর অঞ্চলের আকাশদীপ নামের একটি আবাসনে ভাড়া থাকতেন। বোরিওয়ালি এলাকায় একটি ছোট দোকান চালাতেন মনোজ।

শ্রদ্ধাকাণ্ডের ছায়া মুম্বইয়ে, নৃশংস ঘটনায় অভিযুক্ত ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ
শ্রদ্ধাকাণ্ডের ছায়া মুম্বইয়ে, নৃশংস ঘটনায় অভিযুক্ত ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ

এরপরে হঠাৎ মনোজ-সরস্বতীর ফ্ল্যাট থেকে পচা গন্ধ পান আশেপাশের বাসিন্দারা। এরপরেই স্থানীয় থানায় খবর দেন বাসিন্দারা। তারপরে পুলিশ এসে ফ্ল্যাট থেকে পচাগলা দেহাংশ উদ্ধার করে। পুলিশ জানায়, ওই ফ্ল্যাটের বিভিন্ন প্রান্ত থেকে কিছু দেহাংশ উদ্ধার করা গেছে। অন্যদিকে পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত খুনের কথা স্বীকার করে নিয়েছে।

শ্রদ্ধাকাণ্ডের ছায়া মুম্বইয়ে, নৃশংস ঘটনায় অভিযুক্ত ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ

এই ঘটনার প্রসঙ্গে অভিযুক্ত জানায়, তাঁদের মধ্যে সবসময় ভালো বোঝাপড়া থাকলেও বেশ কয়েকদিন ধরেই কয়েকটি জিনিস নিয়ে ঝামেলা চলছিল। আর সেই ঝামেলা বাড়তে থাকলেই কুঠার দিয়ে সরস্বতীকে কুপিয়ে খুন করে তাঁর দেহকে টুকরো টুকরো করেন মনোজ। শুধু তাই নয়, প্রমাণ লোপাট করার জন্যই সরস্বতীর দেহাংশকে গরম জলেও ফোটায় সে। তবে কি কারণে এই খুন, তা এখনও জানায়নি অভিযুক্ত

শ্রদ্ধাকাণ্ডের ছায়া মুম্বইয়ে, নৃশংস ঘটনায় অভিযুক্ত ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ

শ্রদ্ধাকাণ্ডের ছায়া মুম্বইয়ে, নৃশংস ঘটনায় অভিযুক্ত ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন