নজরবন্দি ব্যুরো: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩০০ জনের মৃত্যু হয়েছে। এমন আবহে রেল দুর্ঘটনা রুখতে দেশের সমস্ত ট্রেনে ‘কবচ’ নামের ‘অ্যান্টি কলিশন ডিভাইস’ লাগিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ্মোদির এই বক্তব্যকে খণ্ডন করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী মোদির কবচ ইস্যুতে আক্রমণ অভিষেকের। অভিষেকের কথায়,’ট্রেনে নয়, সারদা-নারদায় যাদের নাম রয়েছে তাঁদের সবাইকে কবচ দিয়ে নিরাপত্তা দিয়েছে বিজেপি।‘
আরও পড়ুন:ED-র নজরে অভিষেক-পত্নী! কয়লা পাচারকাণ্ডে CGO Complex-এ আজ হাজিরা দেবেন রুজিরা


নবজোয়ার কর্মসূচিতে হুগলির আরামবাগের জনসভায় প্রধানমন্ত্রীর নাম নিয়েই অভিষেক তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রী ট্রেনে যে কবচ দেননি তার প্রমাণ বালেশ্বরের দুর্ঘটনা। কিন্তু দেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত তাঁদের কবচ দিয়েছে বিজেপি। টিভির পর্দায় হাত বাড়িয়ে যে নারদায় টাকা নিয়েছে তাঁকে কবচ দিয়েছে।‘ দিল্লিতে বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের মতো তারকা কুস্তিগীরদের প্রতিবাদ এবং নাবালিকা কুস্তিগীরকে যৌন নির্যাতন প্রসঙ্গে তুলে তিনি বলেছেন, ‘ দেশের গর্ব মহিলা কুস্তিগীরদের যে বিজেপির সাংসদ শ্লীলতাহানি করেছে তাঁকে কবচ দিয়েছে। আগে মানুষ দেখত চোর চুরি করে জেলে যায়, এখন চোর চুরি করে বিজেপিতে যাচ্ছে কবচের জন্য।‘

এরপরেই অভিষেক নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারির নাম উল্লেখ না করে বলেন, ‘সারদা-নারদায় যাদের নাম রয়েছে তাঁদের সবাইকে কবচ দিয়ে নিরাপত্তা দিয়েছে বিজেপি।‘

এরই সঙ্গে রাজ্যের উন্নয়নের ফিরিস্তি দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উল্টোদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমস্ত মানুষকেই বাড়ি বাড়ি পৌঁছে ‘দিদির সুরক্ষা কবচ’ দিয়েছেন। সে সিপিএম, কংগ্রেস, বিজেপি যাঁকেই ভোট দিন না কেন, সবাইকে মুখ্যমন্ত্রী সুরক্ষা কবচ দিয়েছেন। এটাই তৃণমূলের সংস্কৃতি, ভোটের পর রাজনীতি নয়, সমস্ত মানুষকে সঙ্গে নিয়েই উন্নয়ন। এটাই মানব ধর্ম।‘


প্রধানমন্ত্রী মোদির কবচ ইস্যুতে আক্রমণ শানালেন অভিষেক

হুগলির আরামবাগে বিশাল জনসভায় গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কোনওভাবেই আমরা দিল্লির কাছে মাথা নত করব না। অমিত শাহরা চেষ্টা করছে আমাদের মাথা নত করিয়ে দিল্লির পা ধরার। আর আমরা বলছি, এক ইঞ্চি জমিও ছাড়ব না। মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা শিরদাঁড়া সোজা রেখেই লড়ছি, লড়ব। সভায় হাজির মানুষের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ’আপনারা ইভিএমে বোতাম টিপলে বিজেপির সমস্ত নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। নোট বদলের পরিবর্তে লোকসভা ভোটে ইভিএমে বোতাম টিপে প্রধানমন্ত্রী বদল করুন।‘







