নজরবন্দি ব্যুরো: সুপ্রিম রক্ষাকবচও রক্ষা করতে পারলো না তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে। প্রথমে বিদেশ যাত্রায় বাধা, তারপর বৃহস্পতিবার অর্থাৎ আজ ইডির তলবে কলকাতায় ইডির দফতর CGO Complex এ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক-পত্নীকে। এই নিয়ে কয়লাপাচার মামলায় আজ হাজিরা দিলে দু’বার ইডি-র মুখোমুখি হবেন তিনি।
আরও পড়ুন: Reshuffle Cabinet: মন্ত্রীসভার রদবদল করবেন মোদী! মন্ত্রিত্ব হারাতে পারেন অনুরাগ ঠাকুর


প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি কয়লাপাচার মামলায় অভিষেক স্ত্রী রুজিরাকে নোটিশ দিতে যায় সিবিআই। ঠিক তার পরের দিন, ২২ ফেব্রুয়ারি অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তারপরে ২২ জুন কয়লাপাচার মামলায় অভিষেকপত্নী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে ফের হাজির হয় সিবিআই। এরপর কয়লাপাচার মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য ডাকা হয় অভিষেকের স্ত্রীকে।

তাছাড়াও কয়লা পাচারের একটি মামলায় রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল। সেই মামলায় রুজিরার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়।কিন্তু সেই মামলায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ওই মামলায় সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়ে জানিয়েছিল, তাঁদের বিদেশযাত্রার ক্ষেত্রে কোনও বাধা নেই। কিন্তু তদন্তকারী আধিকারিকদের জানিয়েই তারা বিদেশ যেতে পারবেন।



উল্লেখ্য, গত সোমবার (৫ জুন) সকালে নিজের দুই সন্তানকে নিয়ে দমদম বিমানবন্দর থেকে দুবাই যাচ্ছিলেন অভিষেকপত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সেই সময় দমদম বিমানবন্দরে তাঁকে বাধা দেওয়া হয়। রুজিরার বিদেশ যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠে বিমানবন্দরের অভিবাসন দফতরের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ রুজিরা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দেশের বাইরে যেতে পারবেন না রুজিরা, এমনটাই তাঁকে জানানো হয়। এরপরেই বেলা বাড়তেই অভিষেক-পত্নীকে তলব করে ইডি।
ED-র নজরে অভিষেক-পত্নী, আজ হাজিরা দিলে দুইবার ইডি-র মুখোমুখি হবেন তিনি








