নজরবন্দি ব্যুরো: সামনেই চার রাজ্যের নির্বাচন ও লোকসভা নির্বাচন। সব বিবেচনা করেই মন্ত্রী পরিবর্তন করতে পারেন প্রধানমন্ত্রী। গত সোম ও মঙ্গলবার দলের সদর দফতরে ওই রদবদল প্রসঙ্গে দীর্ঘ বৈঠক করেন বিজেপি শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন: ঔরঙ্গজেবের সন্তান জন্মেছে, গোষ্ঠী সংঘর্ষের জেরে বিতর্কিত মন্তব্য উপমুখ্যমন্ত্রীর


ছিলেন দলের সভাপতি জেপি নড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ।বিজেপির একটি সূত্রের দাবি, বর্তমানে রাষ্ট্রপতি বিদেশ সফরে রয়েছেন। চলতি সপ্তাহেই তাঁর দেশে ফেরার কথা। তিনি ফিরলেই মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে পদক্ষেপ করতে পারে নরেন্দ্র মোদী সরকার।

সূত্রের দাবি বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত হয় মন্ত্রী রদবদল হবে না স্বরাষ্ট্র, প্রতিরক্ষা,বিদেশ ও অর্থ মন্ত্রকের। তবে নগরে নগর উন্নয়ন তথা পেট্রোল পেট্রোলিয়াম মন্ত্রী হরিদিপ সিং পুরি মন্ত্রিত্ব হারাতে পারেন। এছাড়াও জোলিয়াম মন্ত্রকের মন্ত্রী রামেশ্বর তেলি তিনি ও তার মন্ত্র হারাতে পারেন বলে সূত্রের খবর।



এবং কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ও মন্ত্রিত্ব হারাতে পারেন বলে বিজেপি সূত্রে খবর। এছাড়াও লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সংগঠনের দায়িত্ব নিয়ে আসার কথা ভাবা হচ্ছে বেশকিছু মন্ত্রী কে।মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও তেলঙ্গনার মতো রাজ্যগুলিতেও বিধানসভা নির্বাচন উপলক্ষে রদবদলের কথা ভাবা হচ্ছে।
মন্ত্রীসভার রদবদল করবেন মোদী! মন্ত্রিত্ব হারাতে পারেন অনুরাগ ঠাকুর

অপর দিকে মহারাষ্ট্রের একনাথ শিন্ডের শিবসেনা, বিহারের এলজেপি থেকেও বেশ কিছু নতুন মুখ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।ভোটমুখী রাজ্যগুলিতে নির্বাচনের দায়িত্ব কোন নেতাদের হাতে থাকবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। লোকসভার কথা মাথায় রেখে জাতীয় কর্মসমিতির সদস্য তালিকাতেও কিছু নতুন মুখ আনার বিষয়েও ভাবছে দল।







