Maharastra: ঔরঙ্গজেবের সন্তান জন্মেছে, গোষ্ঠী সংঘর্ষের জেরে বিতর্কিত মন্তব্য উপমুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মঙ্গলবার রাত থেকেই মহারাষ্ট্রের কোলাপুরের পরিস্থিতি উত্তপ্ত। জানা গিয়েছে, টিপু সুলতান ও ঔরঙ্গজেবের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন দুই ব্যক্তি। ওই পোস্ট দেখেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ কারিদের দাবি, মারাঠা নায়ক শিবাজীকে অপমান করা হয়েছে। এর জেরে বেশ কয়েকটি গাড়ি ও দোকানে ভাঙচুরও করে বিক্ষোভকারীরা। এমন আবহে বিতর্কিত মন্তব্য করেছেন উপমুখ্যমন্ত্রী ফড়ণবিস। তিনি বলেন, ‘মহারাষ্ট্রে আচমকাই কয়েকটি জেলায় ঔরঙ্গজেবের সন্তান জন্মেছে।‘ উপমুখ্যমন্ত্রী আরও বলেছেন,’সোশ্যাল মিডিয়ায় ঔরঙ্গজেবকে নিয়ে পোস্ট করছে, স্টেটাস দিচ্ছে। সমাজে ভুল মানসিকতা ছড়াচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, ঔরঙ্গজেবের এই সন্তানগুলি এল কোথা থেকে? তাদের নেপথ্যে কারা রয়েছে?’ দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন ফড়ণবিস।

ঔরঙ্গজেবের সন্তান জন্মেছে, গোষ্ঠী সংঘর্ষের জেরে বিতর্কিত মন্তব্য উপমুখ্যমন্ত্রীর

ঔরঙ্গজেবের সন্তান জন্মেছে, গোষ্ঠী সংঘর্ষের জেরে বিতর্কিত মন্তব্য উপমুখ্যমন্ত্রীর
ঔরঙ্গজেবের সন্তান জন্মেছে, গোষ্ঠী সংঘর্ষের জেরে বিতর্কিত মন্তব্য উপমুখ্যমন্ত্রীর

গোষ্ঠী সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি ও দোকানে ভাঙচুরও করে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। ইতিমধ্যে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।  কোলাপুরের এসপি মহেন্দ্র পণ্ডিত বলেন, ‘কোলাপুর জুড়ে বন্ধের ডাক দিয়েছিল বেশ কয়েকটি সংগঠন। তবে তা সফল হয়নি। পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয়েছে।‘ তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে কোলাপুরে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে গোটা পরিস্থিত ওপর নজর রাখছেন। দোষীদের যথাযথ শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত