নজরবন্দি ব্যুরোঃ উদ্ধব ঠাকরে বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে শিবির বদল করেছিলেন একনাথ শিন্ডে। উদ্ধবকে সরিয়ে মুখ্যমন্ত্রী আসনে শিন্ডে। বৃহস্পতিবার শপথ গ্রহণের আগে একথা ঘোষণা করলেন দেবেন্দ্র ফড়নবীশ।
আরও পড়ুনঃ Twitter: টুইটারকে ‘শেষ নোটিস’ কেন্দ্রের, ৪ জুলাইয়ের মধ্যে শর্ত না মানলে কড়া পদক্ষেপ


"Eknath Shinde to be the Maharashtra Chief Minister, oath ceremony to be held at 7.30pm today," BJP leader Devendra Fadnavis announces in a joint press conference with Shinde pic.twitter.com/PiXv1I5nkU
— ANI (@ANI) June 30, 2022


বুধবার পানাজি বিমানবন্দর থেকে সোজা মুম্বই পৌঁছলেন একনাথ শিন্ডে। সোজা উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের বাসভবনে। সেখান থেকে একসঙ্গে রাজভবনে উপস্থিত হলেন। আজই রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির কাছে সরকার গঠনের প্রস্তাব রাখবেন তাঁরা। আজ সন্ধ্যে সাতটায় শপথ গ্রহণ। তার আগে বড় ঘোষণা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। জানালেন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিন্ডে।

এদিন একনাথ শিন্ডে মুম্বই উপস্থিত হলেও, উপস্থিতি ছিলেন না বিক্ষুব্ধ শিবিরের বাকি বিধায়করা। যদিও মুম্বই আসার আগেই বিক্ষুব্ধ শিবিরের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরেছেন তিনি। আলাদা করে বৈঠকে বসেছেন বিজেপির কোর কমিটির নেতারা। এরপর দুই পক্ষের মুখোমুখি বৈঠকে মন্ত্রীসভার সদস্যপদ নিয়ে চুড়ান্ত পর্বের বৈঠক হয়েছে। তারপরেই রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুই দলের প্রধান।
উদ্ধবকে সরিয়ে মুখ্যমন্ত্রী আসনে শিন্ডে, এটাই কী বদলার পরিণাম!

সূত্রের খবর, দেবেন্দ্র ফড়নবীশের সরকারে মন্ত্রীসভার সদস্যপদ পেতে চলেছেন মোট ৩৮ জন বিধায়ক। এর মধ্যে ২১ জন বিজেপির এবং বাকি ১৩ জন শিন্ডে শিবিরের বিধায়ক বলে জানা গেছে। ১ জুলাই অর্থাৎ আগামীকাল দুই দফায় মন্ত্রীসভার সদস্য পদে শপথ নেবেন তাঁরা।








