Twitter: টুইটারকে ‘শেষ নোটিস’ কেন্দ্রের, ৪ জুলাইয়ের মধ্যে শর্ত না মানলে কড়া পদক্ষেপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টুইটারকে ‘শেষ নোটিস’ কেন্দ্রের, নয়া তথ্য-প্রযুক্তি আইন মেনে চলুন। টুইটারকে ‘শেষ নোটিস’ ধরিয়ে স্পষ্ট করল কেন্দ্র। সাফ জানানো হয়েছে, নিয়ম না মানলে এরপর কড়া পদক্ষেপ করতে ভারত সরকার পিছপা হবে না। ডিজিটাল বিধির শর্তপূরণ নিয়ে টুইটারকে (Twitter) নোটিস পাঠিয়েছিল কেন্দ্র। ডিজিটাল মিডিয়া ইন্টারমিডিয়েটরি-দের জন্য জারি করা নতুন আইটি বিধি মেনে চলার জন্য সোশ্যাল মিডিয়া সংস্থা টুইটার-কে শেষ নোটিশ দিল ভারত সরকার।

আরও পড়ুনঃ দু’‌বছর পর রথযাত্রা উপলক্ষে পুরীতে চেনা ছবি, তবে কোভিড উপসর্গ থাকলে নো এন্ট্রি

কিছুদিন আগে শেষ নোটিস সময় টুইটার (Twitter) জানিয়েছিল, কেন্দ্রের নিয়ম তারা অনুসরণ করার চেষ্টা করবে। তবে অভিযোগ, বছর ঘুরলেও কেন্দ্রের কোনও নিয়মই মানেনি টুইটার। তাই ফের মাইক্রোব্লগিং সাইটকে চূড়ান্ত নোটিস পাঠিয়ে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্র। এবার নিয়ম বিধি না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে কেন্দ্রের তরটি

টুইটারকে 'শেষ নোটিস' কেন্দ্রের, ৪ জুলাইয়ের মধ্যে শর্ত না মানলে কড়া পদক্ষেপ
টুইটারকে ‘শেষ নোটিস’ কেন্দ্রের, ৪ জুলাইয়ের মধ্যে শর্ত না মানলে কড়া পদক্ষেপ

কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ৪ জুলাইয়ের মধ্য়ে কেন্দ্রের সব শর্ত মানতে হবে টুইটারকে। তা না হলে ভারতে তারা অন্তর্বর্তীকালীন সুরক্ষা হারাবে। ফলে যাবতীয় পোস্টের জন্য দায়ী থাকবে টুইটার নিজেই।

নয়া ডিজিটাল আইন নিয়ে টুইটারের সঙ্গে কেন্দ্রের সংঘাত পুরনো। নয়া ডিজিটাল আইনের ‘মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ হবে’ বলে দাবি করে টুইটার কর্তৃপক্ষ। যদিও সম্প্রতি দিল্লি হাইকোর্ট ফের টুইটারকে আইনানুগ ব্যবস্থা নিতে বলে। তার মধ্যেই উপরাষ্ট্রপতি ও আরএসএস প্রধানের টুইটার অ্যাকাউন্ট থেকে নীল টিক সরিয়ে আগুনে ঘি ঢালে টুইটার। এরপরই শনিবার মাইক্রোব্লগিং সাইটকে কেন্দ্রের কড়া চিঠি তার পাল্টা বলে মনে করা হচ্ছে।

টুইটারকে 'শেষ নোটিস' কেন্দ্রের, ৪ জুলাইয়ের মধ্যে শর্ত না মানলে কড়া পদক্ষেপ
টুইটারকে ‘শেষ নোটিস’ কেন্দ্রের, ৪ জুলাইয়ের মধ্যে শর্ত না মানলে কড়া পদক্ষেপ

উল্লেখ্য, এর আগে একাধিক ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে ঝামেলায় জড়িয়েছে টুইটার। কখনও কৃষক বিক্ষোভের সময় পোস্ট নিয়ন্ত্রণ নিয়ে। কখনও বা টুলকিট বিতর্ক। এমনকী আজকেও উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর হ্যান্ডল থেকে ব্লু টিক সরিয়ে নেওয়া হয়। পরে বিভিন্ন মহলের চাপের মুখে পিছু হঠে টুইটার কর্তৃপক্ষ।
যদিও নয়া তথ্যপ্রযুক্তি আইনকে ঘিরেই সবচেয়ে বেশি ঝঞ্ঝাট মাথাচাড়া দিয়েছে।

ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া সংস্থা গোড়ায় নিমরাজি হলেও পরে কেন্দ্রের বিধিনিষেধ মেনে নেয়। কিন্তু টুইটার সমস্ত শর্ত মানেনি। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের জারি করা নির্দেশিকা কিছুটা পালন করলেও অনেকখানি এখনও বাকি রয়েছে।

সেই খামতিকে তুলে ধরেই ফের সংস্থাকে সতর্ক করেছে কেন্দ্র। জানানো হয়েছে, ‘এটাই শেষ নোটিস। নিয়ম মেনে দ্রুত পদক্ষেপ নিন। তা না হলে তথ্যপ্রযুক্তি আইন, ২০২০-র সেকশন ৭৯-তে যে সুরক্ষা দেওয়ার কথা বলা আছে, তা তুলে নেওয়া হবে। তারপর দেশের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হতে পারে। আর সেই পরিণতির জন্য টুইটারই দায়ী থাকবে।’

টুইটারকে ‘শেষ নোটিস’ কেন্দ্রের, ৪ জুলাইয়ের মধ্যে শর্ত না মানলে কড়া পদক্ষেপ

টুইটারকে 'শেষ নোটিস' কেন্দ্রের, ৪ জুলাইয়ের মধ্যে শর্ত না মানলে কড়া পদক্ষেপ

তথ্যপ্রযুক্তি আইনের ওই বিশেষ ধারায় বলা হয়েছে, কোনও ব্যবহারকারী অপরাধমূলক কিংবা অবমাননাকর কোনও কিছু পোস্ট করলে তার দায়ভার সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া সংস্থার ওপর বর্তাবে। সেটা টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ— যা কিছু হতে পারে। এখনও পর্যন্ত ভারতে ব্যাবসা করা সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি ‘মধ্যস্থতাকারী’-র সুবিধা পেয়ে এসেছে। বিতর্কিত, অনৈতিক কোনও পোস্টের দায়িত্ব সরাসরি নিজেদের ঘাড়ে তুলে নিতে হয়নি। কেন্দ্রের হুঁশিয়ারির পর এই রক্ষাকবচ কতটা থাকে সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত