দু’‌বছর পর রথযাত্রা উপলক্ষে পুরীতে চেনা ছবি, তবে কোভিড উপসর্গ থাকলে নো এন্ট্রি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার কোপে গত দুবছর ভক্তশূন্য শ্রীক্ষেত্রে পালিত হয়েছে রথযাত্রা । শুধুমাত্র সেবায়েতরাই অংশ নিয়েছিলেন জগন্নাথ দেবের রথযাত্রায়। এবছর ভক্তরাও শামিল হতে পারবেন রথযাত্রায়। আগামী ১ জুলাই রথযাত্রা উপলক্ষে ফের ভক্ত সমাগম হবে পুরীর শ্রীক্ষেত্রে। তবে দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত চিন্তায় রেখেছে ওড়িশা সরকারকে।

আরও পড়ুনঃ জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে, মহা সমাবেশ এসএফআই এর

তাই রথযাত্রা উপলক্ষে ভক্তদের জন্য একগুচ্ছ কোভিড বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। প্রশাসন মনে করছে, রথযাত্রায় অংশ নেবেন ১৪ লক্ষেরও বেশি ভক্ত। প্রশাসনের তরফে বলা হয়েছে, টিকাকরণ সম্পূর্ণ না হলে কেউ শহরে ঢুকতে পারবেন না। রেলস্টেশন, বিমানবন্দর, বাস টার্মিনাসে খোলা হয়েছে বিশেষ কাউন্টার।

18 17

প্রতিটি যাত্রীর টিকাকরণের শংসাপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। কারও টিকাকরণ সম্পূর্ণ না হলে তাঁকে তৎক্ষণাৎ টিকা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।কোভিড উপসর্গ থাকলে রথযাত্রায় কোনওভাবে শ্রীমন্দির প্রাঙ্গনে প্রবেশ করা যাবে না।

19 16

ওড়িশার স্বাস্থ্য আধিকারিক বিজয়কুমার মহাপাত্র জানিয়েছেন, কুম্ভমেলার মতো রথযাত্রায় হেলথ ক্যাম্প, কোভিড টেস্ট সেন্টার করা হয়েছে। জগন্নাথ মন্দির, গুন্ডিচা মন্দির এবং গোটা পুরী চত্বরে কোভিড বিধিনিষেধ জোরদার করা হয়েছে।

20 16

দু’‌বছর পর রথযাত্রা উপলক্ষে পুরীতে চেনা ছবি, তবে কোভিড উপসর্গ থাকলে নো এন্ট্রি

কারও উপসর্গ রয়েছে কি না চা পরীক্ষা করবেন স্বাস্থ্যকর্মীরা। উপসর্গ থাকলে মন্দির চত্বরে প্রবেশাধিকার মিলবে না। মন্দির কমিটি জানিয়েছে, কোনও সেবায়েত এবং ভক্তের কোভিড উপসর্গ থাকলে রথযাত্রায় অংশ নেওয়া যাবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত