Mumbai: তালিবানের টার্গেট ফের মুম্বাই, এনআইএ দপ্তরে হুমকি ইমেল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাণিজ্য নগরীকে ফের টার্গেট করেছে জঙ্গিরা! এরকমই একটি ই-মেল এল এনআইএ-র কাছে। সূত্রের খবর, অজানা কোনও ব্যক্তি নিজেকে তালিবান ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে মুম্বইয়ের হামলার হুমিক দিয়েছে। বৃহস্পতিবার হুমকি মেলটি এসে পৌঁছেছিল এনআইএ’এর মুম্বইয়ের অফিসে।

আরও পড়ুনঃ বাসন্তীতে বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু, ক্যানিংয়ে উদ্ধার বোমা

ওই ই-মেলে হুমকি দিয়ে বলা হয়েছে, তালিবানের সঙ্গে যুক্ত এক ব্যক্তি হামলা চালাবে।পরিস্থিতির গুরুত্ব বিচার করে মুম্বই-সহ মহারাষ্ট্রের একাধিক শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মুম্বইজুড়ে আগাম সতর্কতামূলক ব্য-বস্থা হিসাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাণিজ্যনগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পুলিশবাহিনীর সংখ্যাপ বাড়ানো হয়েছে।

পুলিশের দাবি, এর আগেও এমন হুমকি মেল একাধিক বার এসেছে। কিন্তু এ বার এনআইএর দফতরে হুমকি মেল পাঠানোয় আরও বেশি সতর্ক রাজ্য পুলিশ।

রেল স্টেশন ও বাস টার্মিনাসগুলিতে নজরদারিও বাড়ানো হয়েছে। এদিকে, পুলিশ জানিয়েছে, ইমেল প্রেরকের আইপি অ্যাড্রেস খতিয়ে দেখেছে সাইবার সেল। তাতে জানা গিয়েছে, হুমকি মেলটি পাঠানো হয়েছে পাকিস্তান থেকে। উল্লেখ্য, জানুয়ারি মাসেই মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টার ন্য়াশনাল স্কুলে একটি হুমকি ফোন আসে।

তালিবানের টার্গেট ফের মুম্বাই, এনআইএ দপ্তরে হুমকি ইমেল
তালিবানের টার্গেট ফের মুম্বাই, এনআইএ দপ্তরে হুমকি ইমেল

সেই ফোন এক ব্যক্তি হুমকি দেয় পড়ুয়া-সহ বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে স্কুল। গতবছর অক্টোবরেও উড়ো ফোন করে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় হামলার হুমকি দেয়। ওই ফোনে বলা হয় মুম্বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়াগায় বোমা রাখা রয়েছে।

তালিবানের টার্গেট ফের মুম্বাই, এনআইএ দপ্তরে হুমকি ইমেল

24

বলা হয়ে ইনফিনিটি মল, পিভিআর মাল্টিপ্লেক্স, সাহারা হোটেলে বোমা লুকনো রয়েছে। এই মেইল নিয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে ঠিক কোথা থেকে এই হুমকি মেল পাঠানো হয়েছে। তবে পুলিশের সন্দেহ, আতঙ্ক সৃষ্টির জন্য কেউ ইচ্ছাকৃত ভাবে এই ধরনের মেল পাঠিয়েছে। পুলিশের দাবি, এর আগেও এমন হুমকি মেল একাধিক বার এসেছে। কিন্তু এ বার এনআইএর দফতরে হুমকি মেল পাঠানোয় আরও বেশি সতর্ক রাজ্য পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন