৭৫ বছরের বেশি বয়সী নেতাদের পলিটব্যুরো বা কেন্দ্রীয় কমিটিতে থাকার অধিকার থাকবে না। এপ্রিলে তামিলনাড়ুর মাদুরাই শহরে অনুষ্ঠেয় সিপিএমের ২৪তম পার্টি কংগ্রেসের আগেই এই নিয়ম কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
এক্সিট পোলের সঙ্গে এই ফল মিলে গেলেও বিজেপির এই জয়কে অপ্রত্যাশিত বলে দাবি করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সংসদীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত যেমন চমকে দিয়েছিল রাজনৈতিক বিশ্লেষকদের। এখন হারের পর্যালোচনা করতে নেমে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বর্ষীয়ান বাম নেতা। কেন বিধানসভার প্রধান বিরোধী দলের তকমা হারাল সিপিএম? বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
ভোট আমার অধিকার। বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পরেই যৌথ মিছিলের ডাক দিল ত্রিপুরার বাম-কংগ্রেস। সাধারণ মানুষের কাছে জোটের বার্তা পৌঁছে দিতে শনিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে শুরু হয় মিছিল। মানুষের ভোটের অধিকার সুনিশ্চিত হোক। এই দাবিতে এদিন যৌথ মিছিলের ডাক দেওয়া হয়েছে। পরে মুখ্য নির্বাচন কমিশনারের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়।
চার কেন্দ্র সুরমা, বরোদোয়ালি, আগরতলা এবং যুবরাজনগরে রয়েছে নির্বাচন। এর মধ্যে বরোদোয়ালি কেন্দ্র প্রার্থী হয়েছে মানিক সাহা। এই কেন্দ্রে মুখোমুখি লড়াই বিজেপি বনাম বাম হলেও আগের চেয়ে সমর্থন বেড়েছে বলে মনে করছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুবল ভৌমিক।