তৃতীয় লিঙ্গের ব্যক্তির প্রতি অবিচার, বিপ্লবকে দুষে তীব্র প্রতিবাদ মানিকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরায় চার তৃতীয় লিঙ্গের ব্যক্তির পরিচিতি ইস্যুতে পুলিশি হেনস্থার অভিযোগে ইতিমধ্যেই সরগরম হয়েছে সেখানের রাজনীতি। ঘটনার পর চার দিন কেটে গিয়েছে। এবার এই ইস্যুতে তদন্তের দাবিতে সরব হয়েছেন ত্রিপুরর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বাম শিবিরের তরফে মানিক সরকার এই অভিযোগের ভিত্তিতে তদন্তের দাবিতে গর্জে উঠেছেন।

আরও পড়ুনঃ শিলিগুড়ি পুরবোর্ড দখলের লক্ষ্যে, প্রচারে সাবধানী ৬৮-র অশোক

ত্রিপুরায় বামেদের তরফে মানিক সরকার গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদক্ষেপ দাবি করেছেন। এছাড়াও এক সচিব পর্যায়ের নিরপেক্ষ তদন্ত এই ইস্যুতো করা হোক বলেও সরব হয়েছেন মানিক সরকার। সেই তদন্তের ভিত্তিতে দোষীকে কঠোর শাস্তি দেওয়ারও দাবি জানিয়েছেন মানিক সরকার। গোটা ঘটনাকে মানবাধিকারের লঙ্ঘন ও রাজ্যের ক্ষমতার অপমানস্বরূপ বলে ব্যাখ্যা করেছেন তিনি।

 তৃতীয় লিঙ্গের ব্যক্তির প্রতি অবিচার, বিপ্লবকে দুষে তীব্র প্রতিবাদ মানিকের
তৃতীয় লিঙ্গের ব্যক্তির প্রতি অবিচার, বিপ্লবকে দুষে তীব্র প্রতিবাদ মানিকের

একই সঙ্গে মানিক সরকারের দাবি, তৃতীয় লিঙ্গের নাগরিকদের যাতে মর্যাদা ও উপযুক্ত নিরাপত্তা দেওয়া হয় রাজ্যে, তার জন্য ত্রিপুরা সরকারের সচেষ্ট হওয়া উচিত। উল্লেখ্য দিন চারেক আগে তৃতীয় লিঙ্গের (Third Gender) ব্যক্তিদের সঠিক প্রমাণ দিতে হবে। এই যুক্তিতে চারজনকে পোশাক খুলতে বাধ্য করেছিল পুলিশ! হেনস্তার এখানেই শেষ নয়।

 তৃতীয় লিঙ্গের ব্যক্তির প্রতি অবিচার, বিপ্লবকে দুষে তীব্র প্রতিবাদ মানিকের
তৃতীয় লিঙ্গের ব্যক্তির প্রতি অবিচার, বিপ্লবকে দুষে তীব্র প্রতিবাদ মানিকের

তৃতীয় লিঙ্গের ব্যক্তির প্রতি অবিচার, বিপ্লবকে দুষে তীব্র প্রতিবাদ মানিকের

তাদের মারধরও করা হয় বলে থানায় অভিযোগ জানিয়েছেন তৃতীয় লিঙ্গের এক প্রতিনিধিরা। এমনই অমানবিক ঘটনা ঘটেছে ত্রিপুরায় (Tripura)। যদিও পুলিশের দাবি, তারা কাউকে হেনস্তা করেনি। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত