নজরবন্দি, শিলিগুড়িঃ এবারে পুরবোর্ড কাদের হবে? কারা গড়বে নতুন সংসার এ নিয়েই গরম শিলিগুড়ি। শিলিগুড়ির মানুষের কাছে একটাই কথা ভেসে আসছে কে জীতবে? কে হারবে? কে দলে থাকবে কে থাকবে না? তৃনমুল কি এবারে সত্যি সত্যিই পুরবোর্ড দখল করতে পারবে? না শিলিগুড়ির মানুষের কাছ থেকে উন্নয়ন দুরেই থেকে যাবে?
আরও পড়ুনঃ নতুন বছরে বাংলার মুকুটে নয়া পালক


অন্য দিকে বামদলনেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন এবার পুরবোর্ড দখলে নেবে বামরা। আর সেই লক্ষেই প্রচারে নেমে পড়েছেন বাম প্রার্থীরা। কিন্তু প্রচারে সাবধানী অশোক ভট্টাচার্য। এই ৬৮ বছর বয়োসেও তিনি পৌছিয়ে যাচ্ছেন মানুষের বাড়িতে বাড়িতে।
তিনি নিজেই জানিয়ে দিলেন আমি নিজেকে নিয়ে যথেষ্ট আশাবাদী যে আমি এবারে আরো বড় ব্যাবধানে জীতে যাব।করোনা আবহে যথেষ্ট সাবধানে থাকছেন অশোক ভট্টাচার্য। তিনি জানালেন আমি খাবারের উপর বেশী জোর দিচ্ছি। গরম খাবার আমি খাচ্ছি এবং গরম জল খাচ্ছি।
শিলিগুড়ি পুরবোর্ড দখলের লক্ষ্যে, প্রচারে সাবধানী ৬৮-র অশোক
মানুষের বাড়ি গিয়ে চিনি ছাড়া লাল চা খাচ্ছি।এবং প্রচার করে যাচ্ছি। অশোক ভট্টাচার্য্য আরো জানালেন আমি কোভিড বিধি নিয়েই প্রচার চালিয়ে যাচ্ছি।আগামীদিনে শিলিগুড়ির মানুষকে সুস্থ এবং সরল পরিসেবা দিতে পারবো এই চিন্তা করে দলের হয়ে প্রচার করে যাচ্ছি। ফলাফল কি হবে তা মানুষের উপরেই ছেড়ে দিয়েছেন অশোক ভট্টাচার্য।









