ত্রিপুরায় শেষ মুহুর্তের প্রচারে অভিষেক, মানিক জোড়কে পরাস্ত করতে উপস্থিত তৃণমূলের বিরাট টিম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৩ জুন ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে প্রচারে ঝাঁঝ বাড়াতে গোটা টিম নিয়ে নেমে পড়েছে তৃণমূল। এই মুহুর্তে ত্রিপুরায় রয়েছেন সৌগত রায়, কুণাল ঘোষ, কৌশানী মুখ্যোপাধ্যায়রা৷ রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ রবিবার রাতেই আগরতলায় অবতরন করেছেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা৷ এরপরেই পৌঁছলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ বিজেপির পার্টি অফিস নিরাপত্তায় অগ্নিবীরদের অগ্রাধিকার, কৈলাসের মন্তব্য ঘিরে তোলপাড়  

২৩ এর নির্বাচনের আগে বড় চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে তৃণমূল। একদিকে মুখ্যমন্ত্রী পদে মানিক সাহা। অন্যদিকে বিরোধী বেঞ্চে বসে থাকা পোড় খাওয়া রাজনীতিবীদ মাণিক সরকার৷ দুইয়ের মাঝে লড়াইয়ে ঝাঁপিয়েছে তৃণমূল। ত্রিপুরায় ঘাসফুলের বিস্তারে কসুর কম করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷

ত্রিপুরায় শেষ মুহুর্তের প্রচারে অভিষেক, মানিক জোড়কে পরাস্ত করতে উপস্থিত তৃণমূলের বিরাট টিম
ত্রিপুরায় শেষ মুহুর্তের প্রচারে অভিষেক, মানিক জোড়কে পরাস্ত করতে উপস্থিত তৃণমূলের বিরাট টিম

রবিবার সকালেই আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হবেন অভিষেক। সূত্রের খবর, সেখানে গত কয়েকদিন ধরে বিজেপির সরকারের কুকীর্তি এবং তৃণমূল কর্মীদের ওপর হামলার বিরোধিতা জানাবেন তিনি। এরপর সভা রয়েছে তাঁর।

ত্রিপুরায় শেষ মুহুর্তের প্রচারে অভিষেক, মানিক জোড়কে পরাস্ত করতে উপস্থিত তৃণমূলের বিরাট টিম

abh

চার কেন্দ্র সুরমা, বরোদোয়ালি, আগরতলা এবং যুবরাজনগরে রয়েছে নির্বাচন। এর মধ্যে বরোদোয়ালি কেন্দ্র প্রার্থী হয়েছে মানিক সাহা। এই কেন্দ্রে মুখোমুখি লড়াই বিজেপি বনাম বাম হলেও আগের চেয়ে সমর্থন বেড়েছে বলে মনে করছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুবল ভৌমিক। আগরতলা কেন্দ্রে বিরাট ফ্যাক্টর কংগ্রেসের সুদীপ রায় বর্মন৷ একমাত্র সুরমা কেন্দ্রে তৃণমূল টক্করে টক্করে লড়াই দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত