Agnipath: বিজেপির পার্টি অফিস নিরাপত্তায় অগ্নিবীরদের অগ্রাধিকার, কৈলাসের মন্তব্য ঘিরে তোলপাড়  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশের একাধিক রাজ্যে শুরু হয়েছে বিক্ষোভ। বিজেপি সরকারের বিরোধিতায় সরব হয়েছে বিরোধী পক্ষ সহ শরীক দল। এরই মধ্যে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, বিজেপির পার্টি অফিস নিরাপত্তায় অগ্নিবীরদের অগ্রাধিকার। আর স্যোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে ভিডিও। ইতিমধ্যেই ভাইরাল কৈলাসের সেই মন্তব্য।

আরও পড়ুনঃ PM Modi: সব কিছুতেই রাজনীতির রং লাগে, অগ্নিপথ বিতর্কের মধ্যে মোদীর আক্ষেপ

রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপির একটি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা। সেখানেই সরকারের ঘোষিত অগ্নিপথ প্রকল্পের বিভিন্ন সুবিধা বর্ণনা করছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, আমাকে যদি এই অফিসে, বিজেপির অফিসে সিকিউরিটি রাখতে হয়, তাহলে আমি অগ্নিবীরদের অগ্রাধিকার দেব।

Video: 'If I have to keep guard in BJP office, I will give priority to  firefighters', Kailash Vijayvargiya, trapped by controversial statement,  later clarified

কৈলাস বিজয়বর্গীয় এহেন মন্তব্য ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। বিজেপি সাংসদ বরুণ গান্ধী বলেন, ‘যে মহান সেনাবাহিনীর প্রশংসা হয় বিশ্ব জুড়ে, তাকে কোনও রাজনৈতিক দলের দফতরের সামনে নিরাপত্তারক্ষীর কাজ যিনি দিচ্ছেন, সেই কাজ তাঁকেই মানায়।

বিজেপির পার্টি অফিস নিরাপত্তায় অগ্নিবীরদের অগ্রাধিকার, বিতর্ক বাড়ালেন কৈলাশ 

বিজেপির পার্টি অফিস নিরাপত্তায় অগ্নিবীরদের অগ্রাধিকার, বিতর্ক বাড়ালেন কৈলাশ 
বিজেপির পার্টি অফিস নিরাপত্তায় অগ্নিবীরদের অগ্রাধিকার, বিতর্ক বাড়ালেন কৈলাশ 

সুর চড়িয়েছেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘আমাদের দেশের যুব সম্প্রদায় দিন রাত এক করে খাটাখাটনি করে সেনার শারীরিক পরীক্ষা পাশ করেন এই জন্য যে তাঁরা দেশের জন্য প্রাণ দিতে চান। কিন্তু বিজেপি মনে করছে, তার উদ্দেশ্য তাদের দফতরের বাইরে নিরাপত্তারক্ষী সরবরাহ করা!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত