PM Modi: সব কিছুতেই রাজনীতির রং লাগে, অগ্নিপথ বিতর্কের মধ্যে মোদীর আক্ষেপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অগ্নিপথ প্রকল্প ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি দেশজুড়ে। সেনাবাহিনীতে নিয়োগের নয়া নিয়মের প্রতিবাদে প্রবল বিক্ষোভ চলছে গোটা দেশজুড়ে। আর এই নিয়ে এবার মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী। তিনি মন্তব্য করেন, দেশের ভালোর জন্য যা করা হয়, তাতেই রাজনীতির রঙ লেগে যায়! রবিবার এমনই আক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

আরও পড়ুনঃ নূপুরকে দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করবে BJP, ভবিষ্যৎবাণী ওয়াইসির

প্রধানমন্ত্রী বলেন, “এ আমাদের দেশের দুর্ভাগ্য যে ভাল উদ্দেশ্য নিয়ে করা অনেক কিছুই রাজনীতির রঙে দেখা হয়।” কেন্দ্রের অগ্নিপথ সামরিক নিয়োগ প্রকল্প নিয়ে দেশজুড়ে হিংসাত্মক বিক্ষোভের মধ্যেই এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার প্রগতি ময়দানের প্রধান টানেলের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রীকে এমনই বক্তব্য রাখতে শোনা যায়।

সব কিছুতেই রাজনীতির রং লাগে, অগ্নিপথ বিতর্কের মধ্যে মোদীর আক্ষেপ

তাঁর কথায়, ”এটা আমাদের দেশের দুর্ভাগ্য যে বহু ভালো জিনিসের পরিকল্পনা করা হয় ভাল উদ্দেশ্যে। কিন্তু রাজনীতির রং লেগে সেই উদ্দেশ্যই ব্যাহত হয়ে যায়।” প্রসঙ্গত প্রতিরক্ষা মন্ত্রকের অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন শুরু হয়ে যায়। অনেক জায়গাতেই সেই আন্দোলন হিংসাত্মক চেহারা নিয়েছে।

30 7

সব কিছুতেই রাজনীতির রং লাগে, অগ্নিপথ বিতর্কের মধ্যে মোদীর আক্ষেপ

সব কিছুতেই রাজনীতির রং লাগে, অগ্নিপথ বিতর্কের মধ্যে মোদীর আক্ষেপ
সব কিছুতেই রাজনীতির রং লাগে, অগ্নিপথ বিতর্কের মধ্যে মোদীর আক্ষেপ

এটাই প্রথম নয়, এর আগেও মোদী সরকারের একাধিক উদ্যোগ আন্দোলনের মুখে পড়েছে। কৃষি বিল নিয়ে পিছু হঠতে বাধ্য হওয়ার পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের প্রস্তাব এনেও বিরোধিতার মুখোমুখি হতে হয়েছে। এ বার অগ্নিবীর প্রকল্পেও চাপে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই প্রস্তাবিত প্রকল্পে বিভিন্ন বদল এনেছে সরকার। বয়ঃসীমা বাড়ানোর পাশাপাশি অগ্নিবীরদের জন্য নানা সুযোগ-সুবিধার ঘোষণাও করতে হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন