পরিচালক লীনা মণি মণিমেকলেইয়ের নয়া তথ্যচিত্র ‘কালী’ য়ের একটি পোস্টারকে ঘিরে বিওতর্কের ঝড় বইতে শুরু করেছে। এরই মধ্যে একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তৃণমূল সাংসদ বলেন,আমার কাছে কালী এমন একজন দেবী যিনি মাংস ও মদ খান। যাকে কেন্দ্র করেই সারা দেশজুড়ে বিতর্কের ঝড় বইতে শুরু করে।
সম্প্রতি মা কালী নিয়ে মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন তৃণমূল আংসদ মহুয়া মৈত্র। মহুয়ার সেই বয়ানকে হাতিয়ার করে সুর চড়াতে চাইছে বিজেপি। আগামী দিনে কালী ইস্যুতে আরও বড় আন্দোলন এর কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার কোনও কিছুর না উল্লেখ করেই একথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ একথা কেন বললেন মুখ্যমন্ত্রী? রাজনৈতিক মহলের ব্যাখা, কালী নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্যকে ঘিরে দেশজুড়ে যে শোরগোল তৈরি হয়েছে, তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী। যদিও গোটা ঘটনার সঙ্গে জড়িত কোনও বিষয়েই স্পষ্ট করে কিছু উল্লেখ করলেন না তিনি। বরং বললেন, ভুল হলে সেটা অবশ্যই শুধরে নেওয়া দরকার।
কালী বিতর্কে এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি। তৃণমূল সাংসদকে গ্রেফতারির দাবিতে এবার পথে নামল বিজেপির মহিলা মোর্চা। বুধবার দুপুরে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করে বউবাজার থানায় যান বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। মোট ৫৬ টি অভিযোগপত্র জমা পড়েছে এদিন। ৭২ ঘন্টার মধ্যে পুলিশকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তৃণমূল সাংসদ বলেন,আমার কাছে কালী এমন একজন দেবী যিনি মাংস ও মদ খান। এবার তৃণমূল সাংসদের মন্তব্যের কড়া নিন্দা জানাল তৃণমূল। কালী নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্য ব্যক্তিগত এবং দল এধরনের মন্তব্যকে সমর্থন করে না। সাফ জানিয়ে দেয় তৃণমূল। এরপর ট্যুইটারে তৃণমূলকে আনফলো করলেন মহুয়া।
পরিচালক লীনা মণি মণিমেকলেইয়ের নয়া তথ্যচিত্র ‘কালী’ন্যে বিতর্কের ঝড় বইতে শুরু করেছে। পরিচালকের পাশে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, আমার কাছে কালী এমন একজন দেবী যিনি মাংস ও মদ খান। এবার তৃণমূল সাংসদের মন্তব্যের কড়া নিন্দা জানাল তৃণমূল। 'কালী' নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্য ব্যক্তিগত জানিয়ে দিলো তৃণমূল।