Suvendu Adhikari: আগামী দিনে কালী ইস্যুতে আরও বড় আন্দোলন, ঘোষণা করল শুভেন্দু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি মা কালী নিয়ে মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন তৃণমূল আংসদ মহুয়া মৈত্র। মহুয়ার সেই বয়ানকে হাতিয়ার করে সুর চড়াতে চাইছে বিজেপি। আগামী দিনে কালী ইস্যুতে আরও বড় আন্দোলন এর কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ Madan Mitra on Suvendu Adhikari: শুভেন্দু পা বাড়িয়ে দিয়েছেন, জল্পনা বাড়ালেন মদন

নুপুর শর্মার বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর হতে পারে। তাহলে মহুয়া মৈত্রের ক্ষেত্রে কেন নয়? শিবলিঙ্গ নিয়ে মন্তব্য করার পরেও কেন পদক্ষেপ নেওয়া হল না আরও এক নেত্রীর বিরুদ্ধে। হিন্দুরা কী দুর্বল নাকি? ২০০ এর বেশী জিডি হয়েছে অথচ একটাও এফআইআর করা হয়নি। অথচ নূপুর শর্মার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। এটা কেন?

আগামী দিনে কালী ইস্যুতে আরও বড় আন্দোলন, ঝাঁঝ বাড়াতে চায় বিজেপি 
আগামী দিনে কালী ইস্যুতে আরও বড় আন্দোলন, ঝাঁঝ বাড়াতে চায় বিজেপি 

এদিন শুভেন্দু বলেন, আপনারা গতকাল দেখেছেন কৃষ্ণনগরের সভা। আজকে সাধুরা পথে নেমেছে। আগামী ১০ দিনের মধ্যে সমস্ত জিডি নিয়ে আমরা হাই কোর্টে উপস্থিত হব। এমনকি আগামী দিনে কৃষ্ণনগরের ৭ টি বিধানসভাতেও আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি।

আগামী দিনে কালী ইস্যুতে আরও বড় আন্দোলন, ঝাঁঝ বাড়াতে চায় বিজেপি 

আগামী দিনে কালী ইস্যুতে আরও বড় আন্দোলন, ঝাঁঝ বাড়াতে চায় বিজেপি 
আগামী দিনে কালী ইস্যুতে আরও বড় আন্দোলন, ঝাঁঝ বাড়াতে চায় বিজেপি 

একইসঙ্গে শুভেন্দুর বার্তা, হিন্দুরা আইন হাতে তুলে নেয়নি। হিন্দুরা ভোট পরবর্তী হিংসা, সিএএ এর বিরোধিতা করে না। আমরা শান্তিপূর্ণ সমাজ। হিন্দুরা আমাদের শিখিয়েছেন সংযম কাকে বলে। সংসদীয় পথ অনুসরণ করে বিরোধীদের রাজনৈতিকভাবে দেউলিয়া করার পরিকল্পনা করা হয়েছে। সেক্যুলারিজমের নামে প্রকাশ্যে গোরুর মাংস খাওয়া হয়। এই সেক্যুলারিজম বাংলার খতম আমরা করবই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন