Madan Mitra on Suvendu Adhikari: শুভেন্দু পা বাড়িয়ে দিয়েছেন, জল্পনা বাড়ালেন মদন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দু পা বাড়িয়ে দিয়েছেন। অলরেডি আপনি যোগাযোগ করেছেন। আমাদের পার্টি কি সিদ্ধান্ত নেবে তা আমি জানি না। তবে শেষ অবধি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া ছাড়া আপানাদের সামনে আর কোনও পথ খোলা নেই। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তৃণমূলে যোগদান সম্পর্কে জল্পনা বাড়ালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। যা নিয়ে তোল পাড় রাজ্য রাজনীতি।

আরও পড়ুনঃ Smriti Irani: প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাচ্ছে না মানুষ, বক্তব্য স্মৃতি ইরানির

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন, তিনি মেদিনীপুরের শুভেন্দু। পাল্টা মদন মিত্র বলেন, তিনি এখন আর বিরোধী দলনেতা নন। তিনি মেদিনীপুরের নেতা। শুভেন্দুকে অভিনন্দন দেরিতে শুভবুদ্ধির উদয় হয়েছে। আর কিছুদিন পরেই শুভেন্দুকে বলতে হবে আমি মেদিনীপুরের নই।

শুভেন্দু পা বাড়িয়ে দিয়েছেন, মদনের বক্তব্য ঘিরে জল্পনা  
শুভেন্দু পা বাড়িয়ে দিয়েছেন, মদনের বক্তব্য ঘিরে জল্পনা  

সম্প্রতি দ্রৌপদী মুর্মুর সমর্থনে তৃণমূলের সাংসদদের চিঠি দেন বিরোধী দলনেতা এবং রাজ্য বিজেপির সভাপতি। এই প্রসঙ্গে এর আগে কুণাল ঘোষ বলেছিলেন, শুভেন্দু পুরানো দলে ফেরার জন্য এখন থেকে মহড়া দিচ্ছে। তৃণমূল নেতাদের চিঠি লিখে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার মদন মিত্রর কথাতে ফের একই ঝল্পনা মাথাচাড়া দিতে শুরু করেছে।

শুভেন্দু পা বাড়িয়ে দিয়েছেন, মদনের বক্তব্য ঘিরে জল্পনা  

শুভেন্দু পা বাড়িয়ে দিয়েছেন, মদনের বক্তব্য ঘিরে জল্পনা  
শুভেন্দু পা বাড়িয়ে দিয়েছেন, মদনের বক্তব্য ঘিরে জল্পনা  

এখানেই শেষ নয়, তৃণমূলের রাজ্য সম্পাদকের কথায়, বিজেপিতে শুভেন্দু অধিকারী যোগ্য সম্মান পাচ্ছেন না। তিনি ফিরতে চাইছেন। এমনটাও আমরা খবর পেয়েছি। যদিও বিষয়টি ভুয়ো খবর এবং এটি সস্তার রাজনীতি বলেই কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন