এখনও মহুয়ার বিরুদ্ধে নিষ্ক্রিয় পুলিশ, থানার সামনে ধর্নায় বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কালী নিয়ে বিতর্কিত মন্তব্য মহুয়া মৈত্রের। তৃণমূল সাংসদের এই মন্তব্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। গত ৬ জুলাই বিজেপির মহিলা মোর্চার তরফে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু এখনও অবধি এফআইআর দায়ের না হওয়ার কারণে ফের রাজপথে নামল বিজেপি।

আরও পড়ুনঃ দেশ ও রাজ্যে হু হু করে বাড়ছে করোনা! আজ করোনার হাল হাকিকত এক নজরে

শনিবার বৌবাজার থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। বিক্ষোভের নেতৃত্বে রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী এবং বিজেপি নেতা কল্যাণ চৌবে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে বৌবাজার থানার সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। অবিলম্বে মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। দাবি বিজেপির মহিলা মোর্চার কর্মীদের।

এখনও মহুয়ার বিরুদ্ধে নিষ্ক্রিয় পুলিশ, থানার সামনে ধর্নায় বিজেপি
এখনও মহুয়ার বিরুদ্ধে নিষ্ক্রিয় পুলিশ, থানার সামনে ধর্নায় বিজেপি

রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী জানিয়েছেন, বিজেপি তাঁদের বিক্ষোভ পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে। পুলিশ এখন উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা হাতে ধরুক। মহুয়া মৈত্রের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে কোন কেস নম্বর অথবা এফআইআর দায়ের করা হয়নি বলেও অভিযোগ তুলেছেন তিনি। অবিলম্বে পুলিশ পদক্ষেপ নিক দাবি রাজ্য বিজেপির সভানেত্রীর।

পরিচালক লীনা মণি মণিমেকলেইয়ের নয়া তথ্যচিত্র ‘কালী’ য়ের একটি পোস্টারকে ঘিরে বিওতর্কের ঝড় বইতে শুরু করেছে। এরই মধ্যে একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তৃণমূল সাংসদ বলেন,আমার কাছে কালী এমন একজন দেবী যিনি মাংস ও মদ খান। যাকে কেন্দ্র করেই সারা দেশজুড়ে বিতর্কের ঝড় বইতে শুরু করে। যদিও বিষয়টিকে এখনই হাল ছাড়তে নারাজ বিজেপি। এর আগে কৃষ্ণনগরে বিরাট মিছিল করে বার্তা পৌঁছে দিয়েছেন শুভেন্দু।

এখনও মহুয়ার বিরুদ্ধে নিষ্ক্রিয় পুলিশ, থানার সামনে ধর্নায় বিজেপি

এখনও মহুয়ার বিরুদ্ধে নিষ্ক্রিয় পুলিশ, থানার সামনে ধর্নায় বিজেপি
এখনও মহুয়ার বিরুদ্ধে নিষ্ক্রিয় পুলিশ, থানার সামনে ধর্নায় বিজেপি

এরপর শতাধিক সাধুদের নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হন। এরপর কৃষ্ণনগরের প্রতিটি বিধানসভায় বিরাট কর্মসূচির ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে। এমনকি আগামী দিনে হাইকোর্টের দ্বারস্থ হবেন। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন