চরম মানসিক চাপ ও উৎকণ্ঠাজনিত কারণে উডবার্নে ভর্তি সুব্রত-মদন-শোভনরা! সপ্তাহের শুরুতেই নারদ কান্ডে বিনা নোটিসে আচমকা CBI তুলে নিয়ে আসে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধায়, শোভন চট্টোপাধায় এবং মদন মিত্রকে।
ইকো হয়েছে শোভনের-জ্বর কমেছে ফিরহাদের...শুনানির আগে চেকআপ চলছে ৪ হেভিওয়েটের। একজন ছাড়া বাকিরা হাসপাতালে, শুধু রাজ্যের নব পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম রয়েছেন প্রেসিডেন্সি জেলে।
২ঘন্টা পিছিয়ে দুপুর ২টোয় শুনানি! আর সেই কারণেই আজ হাইকোর্টে একসঙ্গে লড়বেন দেশের প্রথম সারির দুঁদে আইনজীবীরা। হেভিওয়েটদের জামিন নাকি মামলা স্থানান্তরণ, এবার কি মুক্তি নাকি সিবিআই এর ইচ্ছেমতো চার হেভিওয়েটকে ছুটতে হবে অন্য রাজ্যে? প্রশ্নের উত্তর মিলবে আজই।
গ্রেপ্তার ফিরহাদ সহ ৩, লকডাউনের দ্বিতীয় দিনেই এই ঘটনায় সকাল থেকেই কার্যত উত্তাল গোতা রাজ্য। উত্তাল রাজনীতি, আলোচনা থেকে প্রতিবাদ, বিতর্ক থেকে জল্পনা চলছে।