চরম মানসিক চাপ ও উৎকণ্ঠাজনিত কারণেই উডবার্নে ভর্তি সুব্রত-মদন-শোভনরা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চরম মানসিক চাপ ও উৎকণ্ঠাজনিত কারণে উডবার্নে ভর্তি সুব্রত-মদন-শোভনরা! সপ্তাহের শুরুতেই নারদ কান্ডে বিনা নোটিসে আচমকা CBI তুলে নিয়ে আসে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধায়, শোভন চট্টোপাধায় এবং মদন মিত্রকে। নিজাম প্যালেসে এনে তাঁদের হাতে দেওয়া হয় অ্যারেস্ট মেমো। সোমবার জামিন হওয়ার পরেও স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। তার পরেই প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয়েছিল রাজ্যের ৪ হেভিওয়েট নেতা মন্ত্রীকেই।

আরও পড়ুনঃ নয়া মহামারি ব্ল্যাক ফাঙ্গাসের হানায় রাজ্যে মৃত ১, ‘ওষুধ আছে’ জানাল স্বাস্থ্যদফতর।

কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ফিরহাদ হাকিম ছাড়া একে একে সকলেই ভর্তি হয়েছেন SSKM এর উডবার্নে। জ্বর আসলেও ফিরহাদ হাকিম রয়ে গিয়েছেন প্রেসিডেন্সি জেলেই। সেখানেই কোভিড পরীক্ষা হলে রিপোর্ট নেগেটিভ আসে। আপাতত আজ সকালের খবর অনুযায়ী জ্বর নেই তাঁর, রাতেও খেয়েছেন স্বাভাবিক খাবার। কিন্তু কি হয়েছে বাকি ৩ জনের?

হাসপাতাল সূত্রে খবর, চরম মানসিক চাপ ও উৎকণ্ঠাজনিত কারণে উডবার্নে ভর্তি রয়েছেন সুব্রত-মদন-শোভনরা! তিনজনেরই রক্তচাপ ও সুগারের মাত্রা ওঠানামা করছে। হৃদযন্ত্রের সমস্যা জনিত কারণে শোভন চট্টোপাধ্যায়ের ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। সাথে করা হয়েছে একাধিক রক্ত পরীক্ষা। আজ বিশেষ মেডিক্যাল বোর্ড সেই রিপোর্ট খতিয়ে দেখবে।

এসএসকেএম সূত্রে খবর, উৎকণ্ঠা জনিত কারণে রক্তচাপ ও সুগারের মাত্রা ওঠানামা করছে সুব্রত মুখোপাধ্যায়ের। তাঁর নিয়মিত ওষুধের তালিকা কিছুটা পরিবর্তন করেছেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। আজ একাধিক পরীক্ষার রিপোর্ট হাতে আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেইয়া হবে।

টানা অক্সিজেনের বদলে মাঝেমধ্যে সি-প্যাপ দেওয়া হচ্ছে মদন মিত্রকে। তাঁর বুকের সিটি স্ক্যান করা হয়েছে। পুরনো সিওপিডি সমস্যা ছাড়াও কোভিডজনিত দুর্বলতা রয়েছে মদনের। উল্লেখ্য, সুব্রত মুখোপাধ্যায়ের বয়স ৭৪ বছর। মদন মিত্রর বয়স ৬৬ বছর। শোভন চট্টোপাধ্যায়ের বয়স ৫৬ বছর। হাসপাতাল সূত্রে খবর, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় তিনজনেরই সিওপিডি সমস্যা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত