নয়া মহামারি ব্ল্যাক ফাঙ্গাসের হানায় রাজ্যে মৃত ১, ‘ওষুধ আছে’ জানাল স্বাস্থ্যদফতর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নয়া মহামারি ব্ল্যাক ফাঙ্গাসের হানায় রাজ্যে মৃত ১। ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসকে মহামারি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই এই রোগকে মহামারি ঘোষণার জন্য প্রত্যেক রাজ্যকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সম্পাদক লব আগরওয়াল। চিঠিতে এই রোগকে ‘মহামারি আইন’-এ তালিকাভুক্ত করার কথা বলা হয়েছে। অর্থাৎ, করোনা ভাইরাসের মতই ব্ল্যাক ফাঙ্গাস রোগ সম্পর্কিত যাবতীয় তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে জানাতে হবে রাজ্যগুলিতে।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী ইনসিকিওরড, মুখ্যমন্ত্রীদের শুধু পুতুলের মতো বসিয়ে রাখলেন! ক্ষুব্ধ মমতা

রাজ্য সরকার গুলিকে পাঠানো চিঠিতে লব আগরওয়াল লিখেছেন, ‘‘মিউকরমাইকোসিসের সনাক্তকরণ, নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিকে মেনে চলতে হবে।’’

এদিকে কেন্দ্রের চিঠি আসতে না আসবেই বাংলায় হানা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যে ৫ জনের শরীরে পাওয়া গিয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব। মৃত্যু হয়েছে একজনের। মৃতের বাড়ি কলকাতায়। চিন্তিত স্বাস্থ্য দফতর বৈঠক করছে নতুন আতঙ্ক কে নিয়ে গাইডলাইন প্রকাশ করার জন্যে।

যদিও এর কিকি নিয়ম মেনে চলতে হবে তা নিয়ে নির্দিষ্ট কোন গাইডলাইন আপাতত নেই। তবে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় বসু জানিয়েছেন চিন্তার কিছু নেই। অজয় বসুর কথায়, ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরোমাইকোসিস এর জন্যে প্রয়োজনীয় ওষুধ অ্যাস্ফটেরাইসিন বি যথেষ্ট পরিমানে মজুত রয়েছে।

নয়া মহামারি ব্ল্যাক ফাঙ্গাসের হানায় রাজ্যে মৃত ১। উল্লেখ্য ব্ল্যাক ফাঙ্গাসে সবথেকে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। উদ্ভব ঠাকরের রাজ্যে এখন পর্যন্ত কালো ছত্রাকে আক্রান্ত হয়েছেন ১৫০০ জনের বেশি। মৃত্যু হয়েছে ৯০ জনের। এদিকে আজ প্রধানমন্ত্রীর সাথে কোভিড বৈঠক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “উনি কিছু জানতে চাননি। রাজ্যে কীভাবে কোভিড মোকাবিলা হচ্ছে, ওষুধের কী খবর, কিছুই জানতে চাননি। উনি নিজের মতো কিছু বলে মুখ লুকিয়ে চলে গিয়েছেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত