প্রধানমন্ত্রী ইনসিকিওরড, মুখ্যমন্ত্রীদের শুধু পুতুলের মতো বসিয়ে রাখলেন! ক্ষুব্ধ মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রধানমন্ত্রী ইনসিকিওরড, মুখ্যমন্ত্রীদের শুধু পুতুলের মতো বসিয়ে রাখলেন! আজকের বৈঠক শেষে এবভাবেই ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীদের এড়িয়ে শুধু জেলা শাসকদের নিয়ে বৈঠক করেছে মোদী, তার পরেই ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা।

আরও পড়ুনঃ বাতাসে ১০ মিটার পর্যন্ত ভেসে বেড়ায় কোভিড ভাইরাস, সতর্কতায় নয়া গাইডলাইন কেন্দ্রের

তবে আজকের বৈঠকে ডাকা হয়েছিলো মুখ্যমন্ত্রীদের। কোভিড পরিস্থিতিতে বাংলা-সহ ১০ রাজ্যের মোট ৫৪ জন জেলাশাসকের সঙ্গে পর্যালোচনামূলক ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ছাড়াও নবান্ন সভাঘর থেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন  রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং স্বাস্থ্যসচিব।  কিন্তু বৈঠক শেষে সমাধানের হিসেবের বদলে মুখ্যমন্ত্রী বৈঠক করে প্রকাশ করলেন ভুরি ভুরি ক্ষোভ।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডেকে স্রেফ অপমান করেছেন মোদী, কোন বিষয়ে বলতে দেওয়া হয়নি তাঁদের। শুধু বসিয়ে রাখা হয়েছিলো পুতুলের মতো। একাধিক প্রসঙ্গে তাঁর বলার থাকলেও বলতে পারেন নি। বলার জন্য মুখ্যমন্ত্রীদের মিনিমাম সময় দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি।

মমতার বন্তব্য মোদী শুধু নিজের কথা নিজেই বলে গেলেন, এমনকি কী বলেছেন তাও পরিষ্কার নয় বলেই দাবী করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর আক্ষেপ একাধিক বিষয়ে দরবার করবেন ভেবেছিলেন, কিন্তু সে সুযোগ তো আসেনি, নিদেন পক্ষে ভ্যাক্সিনের কথাও বলতে পারেন নি তিনি। ক্ষুব্ধ মমতা সাংবাদিক বৈঠকে বলেছেন, ”খুব খারাপ লেগেছে, কথাই বলতে দেননি। সৌজন্য বিনিময়ও করেননি। তাহলে কেন মুখ্যমন্ত্রীদের ডাকলেন? ডেকে অপমান করলেন।” বৈঠক প্রসঙ্গে যোগ করেছেন, “উনি কিছু জানতে চাননি। রাজ্যে কীভাবে কোভিড মোকাবিলা হচ্ছে, ওষুধের কী খবর, কিছুই জানতে চাননি। উনি নিজের মতো কিছু বলে মুখ লুকিয়ে চলে গিয়েছেন।”

সঙ্গে তিনি আরও যোগ করেন গঙ্গা প্রসঙ্গে কিছু বলার ছিলো তাঁর, গঙ্গা বিষাক্ত হচ্ছে, এখন কোন কেন্দ্রীয় টিম মাথা ঘামাচ্ছে না সেই নিয়ে প্রশ্ন করার থাকলেও সুযোগ মেলেনি। সঙ্গে ফুঁসে উঠে মমতা বলেন প্রধানমন্ত্রী বলছেন করোনা কমে গেছে, তাহলে এতো মানুষ মরছে কোথা থেকে বলেও প্রশ্ন তোলেন তিনি।

আজকের বৈঠকের পর কার্যত ক্ষোভে ফুঁসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও অভিযোগ করে বলেন, শুধুমাত্র বিজেপি শাসিত কয়েক জায়গায় জেলাশাসকদের বলতে দেওয়া হয়েছে। এক তরফা এভাবে অপমানে ক্ষুব্ধ তিনি। তাঁর মতে আমি এই অপমানের প্রতিবাদ করছি, আমি চাই আমার মতো বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও করুন। তাঁর মতে কোভিড মোকাবিলার বৈঠক ডেকে রাজ্যের প্রয়োজন না শুনে মুখ লুকিয়ে মোদি পালিয়ে গিয়েছেন। মোট কথা মমতার মতে আজকের বৈঠক ‘ক্যাজুয়াল সুপার ফ্লপ মিটিং’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত