নজরবন্দি ব্যুরোঃ বাতাসে ১০ মিটার পর্যন্ত ভেসে বেড়ায় কোভিড ভাইরাস, নয়া নির্দেশিকা জারি করে তেমনটাই জানিয়েছে কেন্দ্র। করোনার দ্বিতীয় ঢেউয়ের কাছে বিপর্যস্ত গোটা দেশ। অক্সিজেন থেকে টিকাকরণ, পরিস্থিতি মোকাবিলায় দেশ-বিদেশের প্রায় সকল মহলই ভারতের কেন্দ্র সরকারকে একপ্রকার ব্যর্থ অ্যাখ্যা দিয়েছে। তার মধ্যেই সতর্কতা জারি করতে নতুন নির্দেশিকা জারি হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
আরও পড়ুনঃ দিঘা উপকূলেই আছড়ে পড়বে যশ, রবিবার সন্ধ্যার মধ্যেই উপকূলে ফেরার নির্দেশ মৎস্যজীবীদের
কেন্দ্রীয় সরকারের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয়রাঘবনের দফতরের পক্ষ থেকে সেই নির্দেশিকা জারি করে সকলকে মেনে চলার বার্তা দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে এই কঠিন পরিস্থি মোকাবিলার কয়েকটি সাধারণ উপায়ের কথা। সতর্কতার উদ্দেশ্যে বলা হয়েছে, ‘ভারতে যে ভাবে সংক্রমণ বাড়ছে তাতে আমাদের আরও এক বার মনে রাখতে হবে, সাধারণ কিছু নিয়ম মানলে আমরা এই সংক্রমণ কমাতে পারি’
সাধারন নিয়ম হিসেবে জানানো হয়েছে বাতাসে ১০ মিটার পর্যন্ত ভেসে বেড়াতে পারে করোনার ভাইরাস। কোনও করোনা আক্রান্ত রোগীর নাক ও মুখ নিঃসৃত ড্রপলেট বাতাসে ২ মিটার এবং ক্ষুদ্র ধুলিকণা বাতাসে ১০ মিটার পর্যন্ত ভেসে বেড়াতে পারে। এছাড়াও বলা হয়েছে উপসর্গহীন রোগীদের থেকেও এই ড্রপলেট এবং ধূলিকণা ছড়াতে পারে সাধারণ মানুষের মধ্যে।
বাতাসে ১০ মিটার পর্যন্ত ভেসে বেড়ায় কোভিড ভাইরাস, সঙ্গে বলা হয়েছে এই ড্রপলেট-ধূলিকণা অনেক্ষন থাকতে পারে বস্তুর ওপর, সেই কারণে ঘরের দরজা, হাতল, সুইচ বোর্ড, টেবিল, চেয়ার, ব্যবহারের জিনিস প্রতিনিয়ত পরিষ্কার করতে বলা হয়েছে। মাস্কের ব্যবহার প্রসঙ্গে জানানো হয়েছে প্রয়োজনে দুটি মাস্ক পরতে, তার মধ্যে একটি হবে সার্জিক্যাল এবং অপরটি কাপড়ের মাস্ক। অন্যথায় এন ৯৫ পরিধানের এবং আগের মতোই স্যানিটাইজার ব্যাবহারের নিদান দেওয়া হয়েছে।



