নজরবন্দি ব্যুরোঃ ইকো হয়েছে শোভনের-জ্বর কমেছে ফিরহাদের…শুনানির আগে চেকআপ চলছে ৪ হেভিওয়েটের। একজন ছাড়া বাকিরা হাসপাতালে, শুধু রাজ্যের নব পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম রয়েছেন প্রেসিডেন্সি জেলে। গতকাল প্রায় আড়াই ঘন্টার শুনানির পরেও কোন সমাধান আসে্নি, আজ হবে নারদ-কান্ডের পরবর্তী পার্ট। আর সেই কারণেই এখনো পর্যন্ত হেফাজতেই রয়েছেন ৪ হেভিওয়েট।
আরও পড়ুনঃ দেশে ফের কিছুটা বাড়ল সংক্রমণ, তবে কমলো মৃত্যুর সংখ্যা
সোমবার থেকে চলছে এই উত্তেজনা। সপ্তাহের শুরুতেই নারদ কান্ডে বিনা নোটিসে আচমকা CBI তুলে নিয়ে আসে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধায়, শোভন চট্টোপাধায় এবং মদন মিত্রকে। নিজাম প্যালেসে এনে তাঁদের হাতে দেওয়া হয় অ্যারেস্ট মেমো। তার পর থেকেই প্রতি বেলাতেই ঘুরছে এই মামালার মোড়।
সোমবার জামিন হওয়ার পরেও স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। তার পরেই প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয়েছিল রাজ্যের ৪ হেভিওয়েট নেতা মন্ত্রীকেই। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ফিরহাদ হাকিম ছাড়া একে একে সকলেই ভর্তি হয়েছে SSKM এর উডবার্নে। জ্বর আসলেও ফিরহাদ হাকিম রয়ে গিয়েছেন প্রেসিডেন্সি জেলেই। সেখানেই কোভিড পরীক্ষা হলে রিপোর্ট নেগেটিভ আসে। আপাতত আজ সকালের খবর অনুযায়ী জ্বর নেই তাঁর, রাতেও খেয়েছেন স্বাভাবিক খাবার।
বাকি তিনজনের ওপর নজর রাখছেন চিকিৎসকেরা। তিনজনের মধ্যে প্রবীণ সুব্রত মুখোপাধ্যায়, তাঁর সিওপিডি-জনিত শ্বাসকষ্ট থাকার ফলে হাসপাতালের কেবিনে নেবুলাইজারের ব্যবস্থা করা হয়েছে। চারপাশের পরিস্থিতি, উদবেগের কারণে রক্তচাপ এবং সুগারের মাত্রা অঠানামা করছে। অন্যদিকে মাঝেমধ্যেই বুকে ব্যথা অনুভব করছেন প্রাক্তন বিধায়ক শোভন চট্টোপাধায়। তাঁর ইকো কার্ডিওগ্রাম করানো হয়েছে।হাসপাতাল সূত্রের খবর তাঁকেও নেবুলাইজার দিতে হচ্ছে।
ইকো হয়েছে শোভনের-জ্বর কমেছে ফিরহাদের… সবে সবে কোভিড থেকে উঠে এসেছেন মদন মিত্র। সেই কারণে বেশ ভালোই দুর্বলতা রয়েছে তাঁর। গতকাল সারাদিন অক্সিজেন দিতে হয়েছে বিধায়ককে। বুকের সিটি স্ক্যানও করা হয়েছে। পুরনো সিওপিডি সমস্যউ রয়েছে, তবে হাস্পাতাল সূত্রের খবর টানা অক্সিজেনের বদলে তাঁকে মাঝে মাঝে সি-প্যাপ দেওয়া হচ্ছে। আপাতত সকলের কোভিড রিপোর্ট নেগেটিভ। আজ দুপুর ২ টোয় ফের শুনানি হবে এই ৪ জনের।



