নজরবন্দি ব্যুরোঃ গতকালের চেয়ে আবারও সাময়িক বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। বেশ ৩ দিন ধরে ৩ লক্ষের গন্ডির নীচে রয়েছে আক্রান্তের সংখ্যা। গত বুধবার করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন। কিন্তু আজ স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ৭০ জন।
আরও পড়ুনঃ চিরদিনই তুমি যে আমার ‘৩’, শোভনের কেবিনে ‘কাল’বৈশাখীর প্রবেশ রুখবেন রত্না!
তবে বুধবার মৃত্যুহারে রেকর্ড গড়েছিল করোনা পরিসংখ্যান। ৪৫২৯ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, তা খানিকটা কমল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৩৮৭৪। সব মিলিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৮৭ হাজার ১২২ এ।
করোনার দ্বিতীয় ওয়েভে দেশজুড়ে মোট সংক্রমিত হয়েছে ২ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ৪০০ জন। মোট সুস্থের সংখ্যা ২ কোটি ২৩ হাজার ৫৫ লক্ষ ৪৪০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা করা হয়েছে ২০ লক্ষ ৫৫ হাজার ১০ জনের। এক দিনে পরীক্ষার নিরিখে এই সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ।
এ নিয়ে পর পর দু’দিন ২০ লক্ষের বেশি করোনা পরীক্ষা হল ভারতে। অপর দিকে গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন মাত্র ১২ লক্ষ ৪৯০ জন। এখনও অবধি দেশে টিকা দেওয়া হয়েছে ১৮ কোটি ৭০ লক্ষ।



