নজরবন্দি ব্যুরোঃ গ্রেপ্তার ফিরহাদ সহ ৩, লকডাউনের দ্বিতীয় দিনেই এই ঘটনায় সকাল থেকেই কার্যত উত্তাল গোতা রাজ্য। উত্তাল রাজনীতি, আলোচনা থেকে প্রতিবাদ, বিতর্ক থেকে জল্পনা চলছে। উঠে আসছে একাধিক মন্তব্য। তৃণমূল বলছে এই গ্রেপ্তারি বিজেপির প্রতিহিংসার ফল, বিজেপি বলছে কাজ হচ্ছে আদালতের নির্দেশে। অন্যদিকে ববি-সুব্রতকে গ্রেপ্তার করতেই আসরে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী, নবান্ন যাওয়ার পথে নিজাম প্যালেসে ঢুকে চ্যালেঞ্জ জানিয়েছেন CBI কর্তাদের, বেআইনি এই গ্রেপ্তারের জন্য গ্রেপ্তার করতে হবে তাঁকেও।
আরও পড়ুনঃ দীর্ঘ অপেক্ষার ফলে খুশি নারদ কর্তা, তবে শুভেন্দুর কী হলো জানতে চান ম্যাথু স্যামুয়েল


বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও এই গ্রেপ্তারিকে বেআইনি বলেছেন বারবার। তবে আইনজীবী হিসেবে এতে বেআইনি কিছু দেখছেন না CPM নেতা তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভাট্টাচার্য্য। সপ্তাহের শুরুর দিনেই সকাল থেকে পরপর ৪ জনকে গ্রেপ্তার করেছে CBI, প্রসঙ্গ নারদ কান্ড।
সোমবার সকালেই তাঁর চেতলার বাড়ি থেকে ‘গ্রেপ্তার’ রাজ্যের নতুন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম , নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই (CBI) কর্তারা। অনুমতি ছাড়াই এই গ্রেফতার হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী। সংবাদমাধ্যমকে মন্ত্রী বলেন, ‘নারদ মামলায় আমায় গ্রেফতার করা হল। এদিকে সোমবার সকালেই মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়।
একে একে নিয়ে যাওয়া হয় মন্ত্রী সুব্রত মুখার্জীকে, বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কেও। নিজাম প্যালেসেই তাঁদের হাতে তুলে দেওয়া হয় অ্যারেস্ট মেমো। আজি আদালতে তোলা হবে ৪ জনকেই। কিন্তু চারজনের এই গ্রেপ্তারিতে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু করেছে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। তৃণমূলের দাবি, এটা রাজনৈতিক প্রতিহিংসা। বিজেপি হেরে গিয়ে এই নোংরা প্রতিহিংসা করেছে।


বিধানসভার সাংসদ বিমান বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন এই গ্রেপ্তারি অগনতান্ত্রিক। তাঁর মতে “এই গ্রেপ্তার আইন অনুমোদন করে না। আইন না মেনেই গ্রেপ্তার করা হয়েছে ফিরহাদ হাকিমদের” সঙ্গে তিনি আরও বলেছেন, নিয়ম অনুযায়ী, কোনও মন্ত্রী বা বিধায়ককে গ্রেফতার বা তাঁর বিরুদ্ধে তদন্তের কারণে সিবিআই সেই অনুমোদন নেয় নি, কিন্তু তা প্রয়োজনীয় বলেই জানিয়েছিলেন তিনি। CBI সূত্রে জানানো হয়েছিল, রাজ্যপালের অনুমতি নিয়েছে দল, তবে বিধানসভায় স্পিকার উপস্থিত থাকার পরেও তাঁকে এড়িয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন সৌগত রায়ও।
গ্রেপ্তার ফিরহাদ সহ ৩, তবে এই প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন , এই গ্রেপ্তারিতে রাজনৈতিক প্রতিহিংসা বা অনৈতিক কিছু নেই। তাঁর মতে “আদালতের নির্দেশে এই মামলার তদন্ত করছে সি বি আই। আইনজীবী হিসাবেই বলছি এই গ্রেফতারিতে কোনও অনৈতিক কিছু নেই , এতে কোনও রাজনৈতিক প্রতিহিংসা নেই। আর একজনকে গ্রেফতার করতে হলে স্পিকারের অনুমতি নিতেই হবে তাও কোথাও বলা নেই।”







