শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএমে সুব্রত, আনা হবে আরেক মন্ত্রী ফিরহাদকেও।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএমে সুব্রত, আনা হবে আরেক মন্ত্রী ফিরহাদকেও। নিজাম প্যালেসে সিবিআই দপ্তর থেকে আজ মাঝরাতে নারদা মামলায় অভিযুক্ত চার হেভিওয়েটকে প্রেসিডেন্সী জেলে স্থানান্তরণের কিছুক্ষন পরেই অসুস্থতার কারণে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে নিয়ে আসা হয় শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্রকে। মঙ্গলবার ভোররাত পৌনে চারটে নাগাদ এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ ফের কমল সংক্রমণ, ক্রমশ আশা জাগাচ্ছে দেশের দৈনিক করোনা পরিসংখ্যান।

মূলত শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই দুজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। শারীরিক অবস্থার পরীক্ষা করাতে নিয়ে আসা হয় রাজ্যের মন্ত্রী  সুব্রত মুখোপাধ্যায়কেও। কিন্তু সুব্রতবাবু কোনও পরীক্ষা না করিয়ে জেলে ফিরে যান। হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রের অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে অক্সিজেন দিতে হয়। শোভন চট্টোপাধ্যায়কেও শ্বাসকষ্টের কারণে অক্সিজেন সাপোর্ট দিতে  হয়েছে বলে জানা গেছে ।মদন মিত্র রয়েছেন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে।

শোভন চট্টোপাধ্যায় ১০৬ নম্বর কেবিনে রয়েছেন। এদিকে আজ সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁকে উডবার্ন ওয়ার্ডে ফের নিয়ে আসা হয় সুব্রত মুখোপাধ্যায়কে। হাসপাতাল সূত্রে খবর আপাতত সুব্রতর রুটিন মেডিক্যাল পরীক্ষা করা হবে। মঙ্গলবার রুটিন পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসা হতে পারে মন্ত্রী ফিরহাদ হাকিমকেও। তবে ফিরহাদ যদি হাসপাতালে আসতে না চান, তবে হাসপাতালের প্রতিনিধিরা প্রেসিডেন্সি জেলে তাঁর রুটিন পরীক্ষা করে আসবেন। আপাতত দুই হেভিওয়েট মদন ও শোভন সেখানেই চিকিৎসাধীন।

শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএমে সুব্রত, আনা হবে আরেক মন্ত্রী ফিরহাদকেও। রাজ্যের দুই মন্ত্রীর মধ্যে সুব্রতবাবুর চেকআপ চলছে। তবে আরেক মন্ত্রী ফিরহাদ হাকিমকে কখন আনা হবে তা এখনও জানা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর