এদিন লোকসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে গৌতম আদানির সম্পর্কের ব্যাখা দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন কংগ্রেস রাহুল গান্ধী। দু-একটা ব্যবসা থেকে কি করে ১০ টি ব্যবসা? ২০১৪ সালে আদানি ছিলেন ৬০৯ নম্বরে। সেখান থেকে কোন জাদুতে দ্বিতীয় নম্বরে পৌঁছে গেলেন তিনি? সেই যুক্তিও দেন কংগ্রেস সাংসদ।
শুক্রবার সকালেই বৈঠকে বসে রণণীতি নির্ধারণ করে দুই পক্ষ। এরপরেই সকাল থেকে অধিবেশন শুরু হতেই সংসদের ভিতরে হই হট্টগোল শুরু হয়। দীর্ঘ সময় ধরে আদানি ইস্যুতে উত্তাল সংসদের উভয় কক্ষ। দুপুর আড়াইটে অবধি সংসদের উভয় কক্ষ স্থগিত করে দেওয়া হয়।
বুধবার শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। বুধবার অধিবেশন শুরুর আগে সাংবাদিক বৈঠকে সকল সাংসদদের সংসদ সচল রাখার আর্জি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সদস্যদের উজ্জ্বল ভবিষ্যত ও গণতন্ত্রের জন্য আলোচনা করব। সকলকে আলোচনা করার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।
কেন্দ্র ক্যান্টনমেন্ট বিল, বহু-রাষ্ট্রীয় সমবায় সমিতি (সংশোধনী) বিল এবং দেউলিয়াত্ব ও দেউলিয়া কোড (সংশোধন) বিল সহ ২৪ টি বিল তালিকাভুক্ত করেছে।এর মধ্যে বিশেষ নজরে রয়েছে ডিজিটাল সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের বিল। আগামী দিনে ২৪ বিলে উত্তপ্ত হতে চলেছে সংসদ এমনটা মনে করছে রাজনৈতিক মহল।
দেশে করোনা ছড়ানোর জন্য কংগ্রেস দায়ী। সোমবার সংসদে দাঁড়িয়ে বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, কোভিডের শুরুতে যখন সমস্ত দেশ লকডাউন করছিল তখন আমরাও লকডাউন ঘোষণা করেছিলাম যাতে কোভিড না ছড়ায়।