Narendra Modi: উজ্জ্বল ভবিষ্যত ও গণতন্ত্রের জন্য আলোচনা করব, অধিবেশন শুরুর আগে বার্তা মোদির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। বুধবার অধিবেশন শুরুর আগে সাংবাদিক বৈঠকে সকল সাংসদদের সংসদ সচল রাখার আর্জি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সদস্যদের উজ্জ্বল ভবিষ্যত ও গণতন্ত্রের জন্য আলোচনা করব। সকলকে আলোচনা করার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ RBI: গাড়ি-বাড়ির ঋণও হতে চলেছে মহার্ঘ, ফের বাড়ল RBI রেপো রেট

প্রধানমন্ত্রীর বার্তা, সংসদে শৃঙ্খলা হারালে নতুন সাংসদরা ব্যথিত হন। সমস্ত দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, যারা সংসদে নতুন এসেছেন, তাঁদের বিতর্কে যোগ দেওয়ার সুযোগ দিন। তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও গণতন্ত্রের জন্য আমরা সকলে মিলে আলোচনা করব।

Modi 16 1 1

একইসঙ্গে জি-২০ সম্মেলন সফল করার জন্য বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, জি-২০ সম্মেলনে সভাপতিত্ব ভারতের কাছে একটা বড় সুযোগ। জি-২০ সম্মেলন শুধু কূটনৈতিক সম্মলন নয়, ভারতকে বিশ্বের কাছে তুলে ধরার মঞ্চ হল জি-২০। শুরু থেকেই অধিবেশন সচল রাখার জন্য আর্জি জানান প্রধানমন্ত্রী। অধিবেশন স্থগিত থাকলে সংসদের ক্ষতি হয়। তাই সংসদ চলা খুবই জরুরি বলে দাবি করেন তিনি।

উজ্জ্বল ভবিষ্যত ও গণতন্ত্রের জন্য আলোচনা করব, বার্তা প্রধানমন্ত্রীর 
উজ্জ্বল ভবিষ্যত ও গণতন্ত্রের জন্য আলোচনা করব, বার্তা প্রধানমন্ত্রীর 

একইসঙ্গে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবার সুচনা করেন। তা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য, যেভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী পরম্পরার সঙ্গে দেশের গৌরব বাড়াতে অনেক বড় ভূমিকা নিয়েছেন, সেভাবেই কিষাণ-পুত্র উপরাষ্ট্রপতি হিসাবে আমাদের দেশের গৌরব বাড়াবেন, সাংসদদের অনুপ্রাণিত করবেন। তাঁকে অনেক শুভেচ্ছা।

উজ্জ্বল ভবিষ্যত ও গণতন্ত্রের জন্য আলোচনা করব, বার্তা প্রধানমন্ত্রীর 

উজ্জ্বল ভবিষ্যত ও গণতন্ত্রের জন্য আলোচনা করব, বার্তা প্রধানমন্ত্রীর 
উজ্জ্বল ভবিষ্যত ও গণতন্ত্রের জন্য আলোচনা করব, বার্তা প্রধানমন্ত্রীর

রাজনৈতিক মহলের ধারণা, একাধিক ইস্যুতে এবারের অধিবেশনে সুর চড়াতে চলেছেন বিরোধীরা। এর মধ্যে থাকবে ভারত-চিন, মুল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যু। তাই আগামী দিনেও সংসদ উত্তপ্ত হবে। এমনটাই আন্দাজ করতে পারছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত