নজরবন্দি ব্যুরোঃ ফের বাড়ল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রেপো রেট। গত ৫ই ডিসেম্বর শুরু হওয়া মানিটারি পলিসি কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। চলতি আর্থিক বছরের হিসেবে আগেই ৪ বার রেপো রেট বৃদ্ধি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। এবারের বৃদ্ধি বেড়ে হল ২.২৫ শতাংশ। অর্থাৎ গত পাঁচ বারে শেষ সাত মাসে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
মূলত, দেশে যখন মূল্যবৃদ্ধি চড়তে থাকে, তখনই দেশে মুদ্রাস্ফীতির উপর লাগাম টানতে রেপো রেট বৃদ্ধির পথে হাঁটে ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্ক মনে করে, রেপো রেট বাড়ালে মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে। এদিন রিজার্ভ ব্য়াঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ বলেন, মূল্যবৃদ্ধির দিকটি মাথায় রেখেই রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর ফলে সরকারি-বেসরকারি ব্যাঙ্কের সুদের হারও বৃদ্ধি পেতে চলেছে। গৃহস্থের উপরে বাড়বে ইএমআইয়ের বোঝাও। উল্লেখ্য, করোনাকালে অর্থনীতির উপরে যে মন্দার ছায়া তৈরি হয়েছিল, তার জেরেই আড়াই বছরেরও বেশি সময় ধরে রেপো রেটে কোনও পরিবর্তন করা হয়নি। তবে গত মে মাস থেকে ফের রেপো রেট বাড়ানো শুরু করে আরবিআই।
Monetary Policy Committee meeting met on 5th,6th &7th Dec, based on an assessment of macroeconomic situation & its outlook, MPC decided by a majority of 5 members out of 6 to increase policy repo rate by 35 basis points to 6.25% with immediate effect: RBI Governor Shaktikanta Das pic.twitter.com/wX40cSfduV
— ANI (@ANI) December 7, 2022
ফের বাড়ল RBI রেপো রেট, আরও বাড়বে ঋণের বোঝা
দেশের মুদ্রাস্ফীতির হার বলছে, চলতি বছরের শুরুর দিকের তুলনায় অনেকটাই কমেছে মূল্যবৃদ্ধি। সেই কারণে রেপো রেট ০.৩৫ শতাংশ কমিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ভারতের বাজারে অনেকটাই স্থিতিশীল আর্থিক পরিবেশ তৈরি হয়েছে। ভারতের তুলনায় অনেক আর্থিকভাবে উন্নত দেশও এখন মুদ্রাস্ফীতির জ্বালায় জ্বলছে। এর মধ্যে সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম।



