ওড়িশার কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়ি এবং তাঁর বান্টি সাহুর বাড়ি থেকে ৩৫০ কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দফতর। টাকার অঙ্কটা এখনও বাড়তে পারে বলেই জানা যাচ্ছে। এই বিপুল পরিমাণ দুর্নীতির প্রতিবাদে আজ সংসদে বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি সাংসদরা। বিক্ষোভে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ছিলেন সৌমিত্র খাঁ, দেবশ্রী চৌধুরী প্রমুখ।
লোকসভায় এখনও চলছে অধিবেশন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত অধিবেশনের সময়সীমাকে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার ওম বিড়লা। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে এদিন অমিত শাহ বলেন, অনাস্থা প্রস্তাব ব্যর্থ হবে, মোদী সরকারই ক্ষমতায় আসবে।
মঙ্গলবার বেলা ১২টায় লোকসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হল। বক্তৃতা শুরু করলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। এদিকে আলোচনা শুরুর আগেই বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, শেষ বলে ছয় মারব আমরাই!
লোকসভার আগে সময় নেই একবছরেরও। আর তার মধ্যেই বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। তিনি নাকি ২৪ কোটি টাকার প্রতারণার সঙ্গে যুক্ত। যদিও এই অভিযোগ এখনও প্রমাণসাপেক্ষ। আক্ষেপের বিষয়, তৃণমূল আর দুর্নীতি এই শব্দদুটো যেন ক্রমেই পরিপূরক হয়ে উঠছে। এবার, রাজনৈতিক মহলে গুঞ্জন, প্রতারণা প্রমাণ হলে লোকসভার টিকিট কার্যত অনিশ্চিত নুসরতের।
কিন্তু এখানে বলে গেলাম, আপনিও মানুষ, আমিও মানুষ। আপনিও রক্তমাংসে গড়া, আমিও রক্তমাংসে গড়া। আপনি যদি নিজের অধিকারের জন্য না লড়েন, পরিবারের অধিকারের জন্য না লড়েন, তৃণমূল কংগ্রেসও আপনার অধিকারের জন্য লড়বে না। আমি স্পষ্ট বলে গেলাম।
সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদ বৃদ্ধির পরেই বাংলায় সভা করে গেছেন জেপি নাড্ডা। জানুয়ারিতে সভা করে নাড্ডা বিঝিয়ে দিয়েছেন বাংলাকে বিশেষ গুরুত্ব দিতে চান। ্তাই বঙ্গ সফর সূচির কথা ঘোষণা করলেন জেপি নাড্ডা নিজেই। তাও আবার একটা নয়, একই দিনে জোড়া সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
আগামী দিনে ভারতের পদক্ষেপ কী হবে? তা নিয়ে আমাদের পথ দেখিয়েছেন রাষ্ট্রপতি। সাংবিধানিক প্রধান হিসাবে তাঁর উপস্থিতি আমাদের দেশের মা বোনেদের অনুপ্রাণিত করেছে। দেশের উন্নয়নের একাধিক বক্তব্য রেখেছেন তিনি। অথচ, তাঁর বক্তব্য নিয়ে কিছুই আলোচনা হল না। ইউপিএ সরকারের আমলে শুধু দুর্নীতি হয়েছে, সংসদে তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী মোদি।