নজরবন্দি ব্যুরোঃ সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদ বৃদ্ধির পরেই বাংলায় সভা করে গেছেন জেপি নাড্ডা। জানুয়ারিতে সভা করে নাড্ডা বিঝিয়ে দিয়েছেন বাংলাকে বিশেষ গুরুত্ব দিতে চান। তাই বঙ্গ সফর সূচির কথা ঘোষণা করলেন জেপি নাড্ডা নিজেই। তাও আবার একটা নয়, একই দিনে জোড়া সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিজেপি সূত্রে খবর, রবিবার বাংলায় আসবেন নাড্ডা। কাঁথি ও কাটোয়ায় জড়া সভা করবেন তিনি।


বিধানসভা নির্বাচনের সময় নিয়ম করে বঙ্গ সফর সেরেছেন বিজেপির শীর্ষ নেতারা। তারপর দীর্ঘ সময় আর দেখা মেলেনি তাঁদের। এর মধ্যে বঙ্গ বিজেপিতে বিরাট ভাঙন দেখা দিয়েছে। জেলায় জেলায় কর্মীদের অসন্তোষের কারণে একেবারে ভেঙে পড়েছে সংগঠন। তাই ফের নিয়মিত সফর করে দলের কর্মীদের বার্তা দিতে চান বিজেপির সর্বভারতীয় সভাপতি।

কিন্তু কাঁথি এবং কাটোয়াকেই কেন বেছে নিলেন নাড্ডা? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অন্দরে। বিজেপি সূত্রে খবর, শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচন নয়, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুর অর্থাৎ শুভেন্দু অধিকারীর গড়ে একবার সভা করতে চান নাড্ডা। কারণ, মেদিনীপুরে বারবার সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন শাসকু দলের নেতাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে চাইছেন, তেমনই দলের কর্মীদের সঙ্গে কথা বলে শুভেন্দুর জেলাতেও বিশেষ বার্তা দিতে চান নাড্ডা।
এমনিতেই বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী দাবি করে আসছেন আগামী লোকসভা নির্বাচনে জেলার সমস্ত লোকসভা আসন মোদিজিকে উপহার দিতে চান। সেই দুই আসনেই এই মুহুর্তে রয়েছেন তাঁর পরিবারের দুই সদস্য। কাঁথি লোকসভার সাংসদ শিশির অধিকারী বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান না করলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু খাতায় কলমে তৃণমূলের সাংসদ তিনি। মানুষের মধ্যে বিজেপির বার্তা ছড়িয়ে দিতে এবং শিশির অধিকারীদের অবস্থান স্পষ্ট করতেই বিশেষ বার্তা দেবেন নাড্ডা?


বাংলাকে বিশেষ গুরুত্ব, ফের আসছেন নাড্ডা

অন্যদিকে, বিজেপিতে যোগদানের পর এখন তৃণমূলের হয়ে কাজ করছেন সুনীল মণ্ডল। খাতায় কলমেও তিনি তৃণমূলের বিধায়ক। তাহলে তাঁর আসনেও কেন বাড়তি নজরে দিয়েছে বিজেপি? বিজেপি সূত্রে খবর, সারা দেশে হেরে যাওয়া ১৪৪ টি আসনে বাড়তি গুরুত্ব দিতে চাইছে বিজেপি। তার মধ্যে বাংলার ২৪ টি আসন বাইরে নয়। তাই এখন থেকেই জনসংযোগে জোর দিতে এবং কর্মীদের বিশেষ বার্তা দিতে বাংলায় জোড়া সভা করবেন জেপি নাড্ডা।







